Current Bangladesh Time
বুধবার নভেম্বর ২৫, ২০২৬ ১০:২৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » প্রধানমন্ত্রীর নির্দেশে ঝালকাঠিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ 
Thursday March 7, 2019 , 12:59 pm
Print this E-mail this

প্রধানমন্ত্রীর নির্দেশে ঝালকাঠিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঝালকাঠিতে সরকারি জমি ও খাল দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার বিকেল থেকে শুরু হয়ে বুধবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে রাজাপুরের বাদুরতলা ও সদর উপজেলার মানপাশা বাজার থেকে অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়। অভিযানের নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) লুৎফুন্নেসা বেগম ও রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সোহাগ হাওলাদার। অভিযানে অংশ নেয়া কর্মকর্তারা জানান, সদর উপজেলার মানপাশা বাজার সংলগ্ন সাবাঙ্গল খালের ওপর স্থানীয় মজিবুর রহমান নামে এক ব্যক্তি পাকা স্থাপনা নির্মাণ করে। তার স্থাপনাটি সরিয়ে নিতে বলা হলেও তিনি তা নেননি। পরে অভিযান চালিয়ে তার অবৈধ পাকা স্থাপনাটি ভেঙে ফেলা হয়। একই দিন রাজাপুর উপজেলার বাদুরতলা এলাকায় সরকারি জমি দল করে মো: ফারুক হাওলাদারের নির্মাণ করা দোকান ভেঙে ফেলা হয়। সরকারি জমি ও খাল দখল করে যেসব স্থাপনা নির্মাণ করেছে প্রভাবশালীরা, তা অল্পদিনের মধ্যেই ভেঙে ফেলা হবে বলে জানিয়েছেন অভিযানে অংশ নেয়া কর্মকর্তারা। ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাহার মিয়া জানান, প্রধানমন্ত্রীর নির্দেশ সকল অবৈধ স্থানপা উচ্ছেদ করা হবে। যে কোন মুল্যেই সরকারী ভূমি দখলমুক্ত করা হবে। সাধারন মানুষের জীবনমান চলাচল সাভাবিক রাখতে নিরলস কাজ করে জাচ্ছেন, জেলা প্রশাসক মো: হামিদল হকের নির্দেশনায় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা।




Archives

Image
বরিশাল নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি—সবখানেই দাপিয়ে বেড়াচ্ছে গ্যাসচালিত থ্রি-হুইলার
Image
হাসপাতালে কলেজছাত্রীর সঙ্গে অসামাজিক কার্যকলাপ কারারক্ষীর
Image
পটুয়াখালীর কুয়াকাটায় পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো রাস উৎসব
Image
বরিশাল নগরীতে পৃথক অভিযান, অস্ত্র ও মাদকসহ ২০ জন গ্রেফতার
Image
জনবল সংকটেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে বরিশাল পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান