Current Bangladesh Time
সোমবার নভেম্বর ৯, ২০২৬ ৩:০৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » প্রথমবারের মতো বরিশালে বই বিনিময় উৎসব 
Friday May 10, 2024 , 5:13 pm
Print this E-mail this

কেবল বই মানুষের মনে দীর্ঘ দিন ছাপ রেখে যেতে পারে

প্রথমবারের মতো বরিশালে বই বিনিময় উৎসব


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : জ্ঞান অর্জনের প্রধান মাধ্যম বই। তাই সেলফে নয়, বই বিনিময় করে নিজে ও অন্যকে সমৃদ্ধ করতে পারি। এই প্রত্যয় নিয়েই বরিশালে এই প্রথমবারের মতো বই বিনিময় উৎসবের আয়োজন করেছে বই বন্ধু নামের সংগঠন। শুক্রবার (মে ১০) সকাল সাড়ে দশটায় বরিশাল নগরীর বান্দরোডস্থ জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এই উৎসব জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মনদীপ ঘরাই। বই পোকা নামক একটি পেইজ থেকে এই অনুষ্ঠানের আমন্ত্রণ জানানো হয়েছিল। পাশাপাশি অনেকে বন্ধুর মাধ্যমেও অনুষ্ঠান সম্পর্কে জানতে পেয়েছে। তাই পাঠ করা বই ঘরে না রেখে নতুন কিছু জানার উদ্দেশে অনেকেই বই বিনিময় করতে এসেছেন। কেবল গল্প উপন্যাস বা কবিতার বই নয়; শিক্ষা ক্ষেত্রে সহায়ক হবে এমন বইও খুঁজতে এসেছেন কেউ কেউ। যাতে করে সহজেই পছন্দের বই বিনিময় করতে পারে এজন্য স্বেচ্ছাসেবকরা ভিন্ন ভিন্ন টেবিলে বই সাজিয়েছেন। সংগঠনের টিম ম্যানেজমেন্ট আরিফ হোসেন তাহসিন জানায়, তারা চায় মানুষের সময়ের মূল্যায়ন করতে। এজন্য বাস ও সেলুন পাঠাগারের পাশাপাশি এখন প্রতি বছর বই বিনিময় উৎসব আয়োজন করা হচ্ছে। যাতে করে মানুষ বই পড়তে আরও উৎসাহী হয়। প্রধান অতিথি মনদীপ ঘরাই তার বক্তব্যে বলেন, কেবল বই মানুষের মনে দীর্ঘ দিন ছাপ রেখে যেতে পারে। এজন্য এমন উৎসব কেবল বরিশালে নয়, অন্যত্র ছড়িয়ে দিতে হবে। যাতে করে তরুণ সমাজ বইয়ের দিকে ফেরে। উল্লেখ্য, ২০১৮ সালে এই সংগঠনের যাত্রা শুরু করে। তারা এরআগে রাজধানীতে দুইবার ও চট্টগ্রামে তিনবার এই আয়োজন করেছে।




Archives

Image
নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে নোটিশ, অশ্লীলতা বন্ধের নির্দেশনা
Image
‘শ্মশান দীপালি’ : পূর্বপুরুষের স্মৃতির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশের এক অনন্য আয়োজন
Image
বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদলের সাবেক সদস্যকে পিটিয়ে আহত
Image
বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বাল্কহেড-ড্রেজার জব্দ, ৪ জনকে জরিমানা
Image
বরিশালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আফরোজা নাসরীনের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি