Current Bangladesh Time
শনিবার অক্টোবর ৩১, ২০২৬ ৯:৫৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পূর্ব শত্রুতার জেরে পিরোজপুরের কাউখালীতে এক যুবককে পিটিয়ে রক্তাক্ত 
Friday June 25, 2021 , 8:10 pm
Print this E-mail this

কাউখালী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা জানান

পূর্ব শত্রুতার জেরে পিরোজপুরের কাউখালীতে এক যুবককে পিটিয়ে রক্তাক্ত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পূর্ব শত্রুতার জেরে পিরোজপুরের কাউখালীতে নবাব খান রেজভী (২৫) নামের এক যুবককে পিটিয়ে রক্তাক্ত করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার (২৪জুন) সকাল ১১টায় কাউখালী বাস স্ট্যান্ডের এইচ এম কর্পোরেশনের সামনে বসে এ হামলার ঘটনা ঘটে। এসময় দোকানে হামলা ও ভাঙচুর চালায় সন্ত্রাসীরা। আহত নবাব খান রেজভী ওই থানার আশপর্দি গ্রামের বাসিন্দা মোঃ আব্দুল আলীম খানের ছেলে। বর্তমানে তিনি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আহত সূত্রে জানা যায়, কাউখালী বাসস্ট্যান্ড এলাকায় কাউখালী খান ট্রেডার্স’র মালিক তারেক খান ছোট্ট বিভিন্ন সময় এইচ এম কর্পোরেশনের মালিক নবাব খান রেজবীকে হুমকি দিয়ে দোকান ছাড়তে বলে। রেজভী দোকান ছাড়াতে অপারগতা প্রকাশ করলে উভয়ের মাঝে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এনিয়ে উভয়ের মাঝে দ্বন্দ্ব বিরাজমান ছিল। ঘটনার দিন তারেক খান ছোট্ট এর নেতৃত্বে তার ভাগ্নে রিফাত, মর্জিনা, নিলুফা সহ অজ্ঞাত চার-পাঁচজন সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নবাব খান রেজভীর উপরে হামলা চালায়। এ সময় তার ডাক চিৎকার শুনে বড় ভাই খানবাহাদুর রাজু ছুটে আসলে তাকেও পিটিয়ে আহত করে। পরে নবাব খান রেজভীকে স্থানীয়রা উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। রেজভীর অবস্থা আশঙ্কাজনক হলে সেখানের কর্মরত চিকিৎসক শেবাচিমে রেফার করেন। বর্তমানে এ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এনিয়ে আহত রিজভী বলেন, এই সন্ত্রাসীরা আমাকে পিটিয়ে রক্তাক্ত করে দোকানে ভাঙচুর চালিয়ে ১ লক্ষ ৬৪ হাজার ৩ শত টাকা ছিনতাই করে নিয়ে যায়। হত্যাসহ লাশ গুম করে দেওয়ার হুমকি দিয়ে আসছে। সন্ত্রাসীদের ভয়ে প্রতিনিয়ত জীবনের ঝুঁকির মধ্যে দিন কাটাচ্ছি। এ নিয়ে কাউখালী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা জানান।




Archives

Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা
Image
বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মো: জসিম উদ্দিন
Image
বরিশাল কাউনিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক