Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২, ২০২৬ ৫:৩৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পূর্বশত্রুতার জের ধরে পিরোজপুরের মঠবাড়িয়ায় এক কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রোভাইডারকে হাতুড়িপেটা 
Saturday July 6, 2019 , 10:07 am
Print this E-mail this

পূর্বশত্রুতার জের ধরে পিরোজপুরের মঠবাড়িয়ায় এক কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রোভাইডারকে হাতুড়িপেটা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পূর্বশত্রুতার জের ধরে পিরোজপুরের মঠবাড়িয়ায় মমিন তালুকদার নামে এক কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রোভাইডারকে হাতুড়িপেটা করে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা। বৃহস্পতিবার ৪ জুলাই দুপুরে নিজ কর্মস্থলের সামনে উপজেলার নিজফুলঝুড়ি কমিউনিটি ক্লিনিকের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত মমিন তালুকদারকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। আহত মমিন উদয়তারা বুড়িরচর গ্রামের মোদাচ্ছের তালুকদারের ছেলে। আহত মমিন তালুকদার যানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে একই বংশের প্রতিপক্ষরা সু-কৌশলে ক্লিনিক থেকে বাহিরে ডেকে নিয়ে যায়। এসময় ১০/১২ জনের একটি দল হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে আহত অবস্থায় একটি ডোবায় ফেলে রেখে পালিয়ে যায়। মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলী আহসান জানান, প্রতিপক্ষরা ওই হেলথ প্রোভাইডারকে পিটিয়ে দুই হাটুতে গুরুতর জখম করেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ্ জানান, এ ঘটনায় আহত পরিবারের পক্ষ হতে মামলা দায়েরের প্রস্ততি চলছে।




Archives

Image
বরিশাল বিমানবন্দরে চুরির চেষ্টা, ট্রলিসহ হাতেনাতে আটক ১
Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে