Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ২, ২০২৬ ১:০০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পুলিশ সদস্যকে কুপিয়ে মেরেছেন ছাত্রদল নেতা : স্বরাষ্ট্রমন্ত্রী 
Saturday October 28, 2023 , 7:07 pm
Print this E-mail this

সংঘর্ষ চলাকালে পুলিশ অনেক ধৈর্য্য দেখিয়েছে বলেও জানিয়েছেন তিনি

পুলিশ সদস্যকে কুপিয়ে মেরেছেন ছাত্রদল নেতা : স্বরাষ্ট্রমন্ত্রী


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : রাজধানীতে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষের সময় মো. আমিরুল ইসলাম পারভেজ নামে এক পুলিশ সদস্য নিহত হওয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, তাকে ছাত্রদলের এক নেতা চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন। সংঘর্ষ চলাকালে পুলিশ অনেক ধৈর্য্য দেখিয়েছে বলেও জানিয়েছেন তিনি। শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। দিনভর সংঘর্ষে আহত পুলিশ সদস্যদের খোঁজখবর নিতে হাসপাতালটিতে যান স্বরাষ্ট্রমন্ত্রী। এসময় নিহত আমিরুল ইসলাম পারভেজের মরদেহের পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন মন্ত্রী এবং তার স্বজনদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের কাছে ছবি আছে, প্রমাণ আছে। পুলিশ সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ছাত্রদলের এক নেতা তাকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছে।’ সংঘর্ষের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘ওই সময় পুলিশ অনেক ধৈর্য্য দেখিয়েছে। প্রধান বিচারপতির বাসভবনের গেট ভেঙেছে তারা। এখনো তারা গাড়িতে অগ্নিসংযোগ করছে। (রোববার) হরতাল ডেকেছে। জনগণের জানমালের ক্ষতি পুলিশ বরদাশত করবে না। পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।’ পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন-পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও ঢামেক হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক।




Archives

Image
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে নাসরিনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি
Image
শিক্ষার্থীদের বিদেশে যাওয়ার ক্ষেত্রে সরকার গুরুত্ব দিচ্ছে : নুরুল হক নুর
Image
শহীদ আলতাফ মাহমুদের অন্তর্ধান দিবসে বরিশালে স্মরণানুষ্ঠান
Image
সাংবাদিক সাগর-রুনি হত্যায় জড়িত জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী!
Image
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাসরিনের উদ্যোগ বরিশালে প্রস্তুতি সভা