Current Bangladesh Time
শুক্রবার অক্টোবর ৩০, ২০২৬ ৯:৩৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পুলিশের দায়িত্ব পালন করবেন নিরাপত্তাকর্মীরা, করতে পারবেন গ্রেপ্তার 
Saturday March 8, 2025 , 2:39 pm
Print this E-mail this

মেট্রোপলিটন পুলিশ আইন বলে ‘অক্সিলারি পুলিশ ফোর্স’ নিয়োগ-ডিএমপি কমিশনার

পুলিশের দায়িত্ব পালন করবেন নিরাপত্তাকর্মীরা, করতে পারবেন গ্রেপ্তার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) জনবল সংকট থাকায় রমজান ও ঈদকে ঘিরে বেসরকারি নিরাপত্তা কর্মীদের পুলিশের দায়িত্ব দেওয়া হয়েছে। ‘অক্সিলারি পুলিশ ফোর্স’ হিসেবে নিয়োগ পাওয়া এসব নিরাপত্তাকর্মীরা পুলিশ কর্মকর্তার মতোই গ্রেপ্তারসহ অন্যান্য দায়িত্ব পালন করবেন এবং পুলিশ মতোই নিরাপত্তা পাবেন। শনিবার (৮ মার্চ) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ডিএমপি কমিশনার বলেন, রমজানে অনেক রাত পর্যন্ত শপিং সেন্টারগুলো খোলা থাকবে। বিভিন্ন শপিংমল, শপিং সেন্টার ও গেট দিয়ে ঘেরা বিভিন্ন আবাসিক এলাকায় মেট্রোপলিটন পুলিশ আইন বলে অক্সিলারি পুলিশ ফোর্স নিয়োগ ক্ষমতা আমার আছে। সেই ক্ষমতা মোতাবেক আমি বেসরকারি নিরাপত্তাকর্মীদের অক্সিলারি পুলিশ ফোর্স হিসেবে নিয়োগ দিয়েছি। তাদের হাতে একটি ব্যান্ড থাকবে। সেখানে লেখা থাকবে সহায়ক পুলিশ কর্মকর্তা। তিনি আরও বলেন, আইন মোতাবেক পুলিশের মতোই এসব সহায়ক পুলিশ দায়িত্ব পালন ও গ্রেপ্তারের ক্ষমতা পাবেন। পুলিশ অফিসার আইনগতভাবে যে প্রোটেকশন পান এই অক্সিলারি ফোর্সের সদস্যরাও একই প্রটেকশন পাবেন।




Archives

Image
পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করানোয় রোগীর সঙ্গে দুর্ব্যবহার
Image
বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের কমিটি গঠন
Image
নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
Image
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
Image
মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের সাঁড়াশি অভিযান