Current Bangladesh Time
বৃহস্পতিবার জুলাই ৩০, ২০২৬ ৯:৪৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পুরো ফুটেজ প্রকাশ করুন, আমি চাই, সবাই সত্যটা জানুক-কী ঘটেছে সেই রাতে-পরীমনি 
Friday June 25, 2021 , 5:10 am
Print this E-mail this

প্রকৃত ঘটনা আড়াল করে পরীমনি ধর্ষণচেষ্টার মিথ্যা অভিযোগ করেছেন বলে তথ্য পাচ্ছেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা

পুরো ফুটেজ প্রকাশ করুন, আমি চাই, সবাই সত্যটা জানুক-কী ঘটেছে সেই রাতে-পরীমনি


মুক্তখবর বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনির ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগের পর বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ভিডিও নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এসব ভিডিও বিশ্লেষণে অনেকে বলছেন-অভিযোগ করে উল্টো পরীমনিই ফেঁসে যাচ্ছেন কিনা! মঙ্গলবার রাতে ঢাকা বোট ক্লাবের আরও একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওতে এটি স্পষ্ট যে, পরীমনি ক্লাবের ভেতরে সবার সঙ্গে স্বেচ্ছায় মদ্যপান করছেন। সঙ্গে ছিলেন অমি ও জিমি। ভিডিওতে আরও দেখা গেছে, উত্তেজিত পরীমনিকে শান্ত করার চেষ্টা করেন ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ। তার জবাবে নাসির মাহমুদের সঙ্গে দুর্ব্যবহার করেন ঢালিউড নায়িকা। উল্টো নাসিরকে বেরিয়ে যেতে বলেন তিনি। নতুন ওই ভিডিওটি আইনশৃঙ্খলা বাহিনী পর্যবেক্ষণ করছে।ঢাকা বুট ক্লাবের দুটি ভিডিও প্রকাশের পর এবং অল ইউরোপিয়ান ক্লাবে ভাঙচুরের অভিযোগ আসার পর অনেকেই পরীমনির দিকে আঙুল তুলেছেন। গত ৯ জুন মধ্যরাতে বোট ক্লাবের ঘটনার চার দিন পর ফেসবুকে স্ট্যাটাস ও সংবাদ সম্মেলন করে পরীমনি ওই রাতের ঘটনার যে বর্ণনা দিয়েছিলেন, এখন তার সেই বক্তব্যের সঙ্গে অনেক কিছুই মিল পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে সংশ্লিষ্টসূত্র।মামলার এজাহারে পরীমনি অভিযোগ করেছিলেন, ঘটনার দিন রাতে নাসির ও অমি মদ্যপান করার জন্য তাকে জোর করেন। মদ্যপান করতে না চাইলে নাসির জোর করে তার মুখের মধ্যে মদের বোতল প্রবেশ করিয়ে মদ খাওয়ানোর চেষ্টা করেন। তবে নতুন প্রকাশ হওয়া ভিডিওতে সে রকম কোনো দৃশ্য দেখা যায়নি। প্রকৃত ঘটনা আড়াল করে পরীমনি ধর্ষণচেষ্টার মিথ্যা অভিযোগ করেছেন বলে তথ্য পাচ্ছেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা। এদিকে পরীমনির ঘটনায় তার সহকর্মীরা প্রথম দিকে তার প্রতি সহানুভূতি প্রকাশ করলেও পরে কিছুটা তার দায়ও দেখছেন। পরীর এমন পরিস্থিতিতে ক্ষোভ দেখা দিয়েছে অনেক শিল্পী-নির্মাতার মাঝেও। এমনকি দোষী সাব্যস্ত হলে চলচ্চিত্রের বেশ কয়েকটি সংগঠনের কাঠগড়ায় দাঁড় করানো হতে পারে এ নায়িকাকে। বিষয়টি নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান গণমাধ্যমকে বলেন, ‘অনেক কিছুই শুনছি। তবে এটা মনে রাখতে হবে পরীমনির মামলা তদন্তাধীন। আমরা বিচারের দিকে চেয়ে আছি। যদি পরী দোষী হন, তা হলে সাংগঠনিকভাবে একটা ব্যবস্থা নেওয়া হবে। তবে সেটি শিল্পী সমিতিকে সঙ্গে নিয়ে, যৌথভাবে।’ এ বিষয়ে চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে সমিতির সভাপতি মিশা সওদাগর কয়েক দিন আগে স্পষ্ট করে বলেছিলেন, এত রাতে পরীমনির বোট ক্লাবে যাওয়া ঠিক হয়নি। গত ১৩ জুন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ করেন অভিনেত্রী পরীমনি। বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হলে পর দিনই সাভার থানায় শুধু ধর্ষণচেষ্টার অভিযোগে একটি মামলা করেন তিনি। ১৪ জুন উত্তরার একটি বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ অভিযুক্ত নাসির ইউ মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিকে মাদকসহ গ্রেফতার করে। অন্যদিকে রাজধানীর গুলশানের অল কমিউনিটি ক্লাব কর্তৃপক্ষ অভিযোগ করে, বোট ক্লাবের ঘটনার আগে পরী তাদের ক্লাবে অসদাচরণ ও ভাঙচুর করেছেন। এর পর বনানী ক্লাবে এক তারকা দম্পতির অনুষ্ঠানেও ভাঙচুরের অভিযোগ ওঠে পরীর বিরুদ্ধে। এর পর বেশ কয়েকটি ভিডিওতে পরীমনি বেপরোয়া জীবন উঠে আসে।

পরীমনির সেই রাতের ১০ সেকেন্ডের ভিডিও খতিয়ে দেখবে পুলিশ

https://youtu.be/zs_S80jyPvQ

ঘটনার নতুন একটি ভিডিও সম্প্রতি গণমাধ্যমের হাতে এসেছে। ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেন, ভিডিওটি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে এসেছে। তবে মূল মামলাটির তদন্ত ডিএমপি করছে না। ডিএমপি শুধু মাদক মামলার তদন্ত করছে। ভিডিওটির বিষয়ে তদন্ত করবে ঢাকা জেলার সাভার থানা পুলিশ। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম জানান, মামলার তদন্ত চলছে। তদন্তের শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। ভিডিওতে দেখা যায়, পরীমনি ক্লাবে বারের সামনে চেয়ারে বসে তার সঙ্গে থাকা অমি ও জিমিকে নিয়ে মদ পান করছেন। এ সময় দূর থেকে বোট ক্লাবের পরিচালনা পর্ষদের সদস্য নাসির ইউ মাহমুদ তাকে মদ পান করতে নিষেধ করেন। তখন পরীমনি একটি বোতল নিতে চাইলে নাসির উদ্দিন মাহমুদ বলেন, ‘আপনি কোনো বিদেশি মদ নিতে পারবেন না।’ এক পর্যায়ে তাকে নিবৃত্ত করার চেষ্টা করেন নাসির। আরো দেখা যায়, পরীমনিকে উদ্দেশ্য করে নাসির উদ্দিন মাহমুদ বলেন, ‘হোয়াট ইজ দিস! প্লিজ স্টপ ইট, ডোন্ট ডু দিস, ইটস ঠু মাচ।’ নাসিরের কথা জবাবে পরীমনি বলেন, ‘অ্যাই যা…যা! বেরিয়ে যা!’

নিজের নতুন ফাঁস হওয়া ভিডিও দেখে যা বললেন পরীমনি

ঢাকা বোট ক্লাবে পরীমনিকে নির্যাতন, ধর্ষণচেষ্টা এবং হত্যাচেষ্টার অভিযোগে যখন মামলা চলমান, এমন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ভিডিও ক্লিপ। দশ সেকেন্ডের সেই ভিডিওটি অনেকে বোট ক্লাবের সেদিন রাতের ঘটনার ভিডিও বলছেন। পরীমনি ভিডিওটিকে ‘বিভ্রান্তিকর’ উল্লেখ করে সেদিন রাতের পুরো ভিডিও প্রকাশের দাবি জানিয়েছেন। এ প্রসঙ্গে পরীমনি বলেন, ‘কয়েক সেকেন্ডের বিভ্রান্তিকর অস্পষ্ট ক্লিপ নয়, আমি পুরো ভিডিও চাই। শুরু থেকেই বলে আসছি, ক্লাবের ভেতরের সিসিটিভি ফুটেজ প্রকাশ করার জন্য। যদি কয়েক সেকেন্ড পাওয়া যায়, তাহলে নিশ্চয়ই পুরো ফুটেজ আছে। দয়া করে পুরো ফুটেজ প্রকাশ করুন।’ সংশ্লিষ্টদের অনুরোধ করে এই অভিনেত্রী আরো বলেন, ‘আমি চাই, সবাই সত্যটা জানুক-কী ঘটেছে সেই রাতে।’ গত ১৩ জুন পরীমনি ফেইসবুক পেইজে স্ট্যাটাসের মাধ্যমে এক ব্যক্তি তাকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টা করেছেন অভিযোগ করেন। সেদিন রাতেই সংবাদ সম্মেলন করে তিনি অভিযুক্তদের নাম জানান এবং পরে থানায় মামলা করেন। এরপর পুলিশ প্রধান অভিযুক্ত ব্যবসায়ী নাসির ইউ মাহমুদসহ পাঁচজনকে গ্রেপ্তার করে।

বাসায় যে জায়নামাজ, নামাজের ঘর আছে সেটা দেখেন না : পরীমনি

চিত্রনায়িকা পরীমনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে লিখেছেন, ‌‌‘টুপ কইরা কথায় কথায় চরিত্র হাতাইতে আসেন! বাসার মধ্যে মদের খালি বোতলের শোপিস দেইখা চরিত্র বুইঝা ফেলেন কেমনে বলেন তো!? বাসায় যে জায়নামাজ, কোরআন, নামাজের ঘর আছে সেইটা কেন দেখতে পাইলেন না আপনে! রাজধানীর একটি ক্লাবে ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলা করে হঠাৎ আলোচনায় আসা পরীমনি বৃহস্পতিবার সন্ধ্যায় ‌‘স্মৃতি পরীমনি’ নামে একটি ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস দিয়ে সেটি তার ভেরিফায়েড পেজ থেকে শেয়ার করেন। সেখানে তিনি ‘সরি’ লিখে এ স্ট্যাটাস দেন। তিনি কাউকে উদ্দেশ্য করে এ স্ট্যাটাস দিয়েছেন। তবে কার উদ্দেশ্যে দিয়েছেন তা স্পষ্ট করেননি।

ঢালিউড নায়িকার এ স্ট্যাটাস পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো :

‘সমস্যা হইলো …

আমি মাইয়া লোক কিন্তু লুতুপুতু মাইয়া টাইপ আচরন করি নাই আপনার সাথে, ঘইটা গেল সমস্যা!

চিকন সুরে ভাইয়া ভাইয়া করিনাই আপনারে, বিশাল সমস্যা!

কাজের ফাঁকে আলগা রসের পিরিতের আলাপ করি নাই, ব্যাস এইতো সমস্যা!

কাজে মত প্রকাশের অধিকার দেখাইছি, তাতেই সমস্যা!

আপানার চোক্ষের সামনে আরো পাঁচ-দশ জনের মতো না হারাইয়া যাইয়া দিন দিন ক্যারিযার বানাইতেছি, নাম কামাইতেছি..এইখানে হইয়া গেল সমস্যা!

আপনি পরিচালক হইয়া ৫ বছরে একটা সিনেমা বানান আর আমার এক বছরে পাঁচ সিনেমা রিলিজ হয়, আমার তো প্রচুর সমস্যা!

আপনারে প্রযোজক বাগাইতে দিলামনা, ওরে সমস্যা!

শুটিং সেটে উহ আহ করা দামরা ধইরা নগদে থাপড়াই, চরম সমস্যা!

কোনরকম চামচামি না নিয়া আপনার মুখের উপরে তিতা সত্য বইলা দেই, আমারই তো সমস্যা!

তারপরতো বিড়ি খাওয়া, মদ খাওয়া, প্রেম করা, বিদেশে ইচ্ছা মত ঘুরতে যাওয়া, শুয়োরের বাচ্চা-বালছাল বইলা গালিটালি দেওয়া, পিরিয়ড নিয়া কথা বলা এইগুলাতো আছেই!

পাইছেন কই এইগুলা? আমিই তো দিছি।

আপনাদের মন ভরে না কেন বলেন তো!?

আহারে একটু জিরান এইবার। ক্ষমা দেন। অন্যায়কে অন্যায় বলতে শিখেন! অপরাধীকে অপরাধী বলতে শিখেন। একটা ন্যায়ের জন্যে লড়াইয়ের সাথে থাকেন। না পারলে এইবার অন্তত নিজের ব্যাক্তিগত হিংসাত্মক আক্রমণ কইরেন না প্লিজ।

এই লড়াই শুধু যে আমার একার না এইটা বোঝার সু-জ্ঞান উদয় হোক সবার।’




Archives

Image
বরিশালে বাড়িতে ঢুকে চুরির চেষ্টা, যুবককে ন্যাড়া করে পুলিশে দিল স্থানীয়রা
Image
বরিশালে ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত
Image
বৃক্ষ রোপণের বড় চ্যালেঞ্জ পরিচর্যা নিশ্চিত করা : বরিশালে তথ্যমন্ত্রী
Image
ঝালকাঠিতে প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা
Image
বরিশালে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ধস, তদন্তে দুই টিম