প্রচ্ছদ » স্লাইডার নিউজ » পিরোজপুর হাসপাতালে রেখে যাওয়া শিশুটিকে বরিশালের ছোট মনি নিবাসে পাঠানোর নির্দেশ আদালতের
Wednesday July 17, 2019 , 2:58 pm
পিরোজপুর হাসপাতালে রেখে যাওয়া শিশুটিকে বরিশালের ছোট মনি নিবাসে পাঠানোর নির্দেশ আদালতের
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুর জেলা হাসপাতালে জন্মের কয়েক ঘন্টা পর ফেলে যাওয়া শিশুটিকে বরিশালের আগৈলঝড়া উপজেলার ছোট মনি নিবাসে পাঠানোর নির্দেশ দিয়েছে পিরোজপুরের একটি আদালত। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ আদেশ দেন। রোববার দুপুরে নিজেকে সেলিনা (৩৫) পরিচয় দিয়ে একা এসে হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি হন। হাসপাতালের ভর্তি রেজিস্টারে উল্লেখ করেন তিনি পার্শবর্তী বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বড় জামুয়া গ্রামের মোশাররফ হোসেন এর স্ত্রী। রোববার বিকেলে স্বাভাবিকভাবে সে একটি কন্যা সন্তান জন্ম দেয়। এরপর ওই দিন রাতে স্বেচ্ছায় হাসপাতাল ত্যাগ করেন ওই নারী। হাসপাতাল ছেড়ে যাওয়ার সময় সে শিশুটিকে করিডোরে একটি কাপড়ে মুড়িয়ে ফেলে রেখে যায়। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ জানার পর তা পিরোজপুর সদর থানায় অবহিত করেন। এরপর তাকে পুলিশের তত্ত্বাবধানে হাসপাতালে রাখা হয়। মঙ্গলবার দুপুরে বিষয়টি আদালতকে জানানো পর বিচারক শিশুটিকে ছোট মনি নিবাসে পাঠানোর নির্দেশ দেন। আদালতের নির্দেশনানুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানান, সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার।