Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২, ২০২৬ ১১:১০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুর শহরে ভ্রাম্যমাণ সব্জি বাজার 
Sunday April 19, 2020 , 7:57 pm
Print this E-mail this

এছাড়ও শহর সংলগ্ন বলেশ্বর নদীর পাড় এলাকায় নৌকায়ও বিক্রি হবে সবজি

পিরোজপুর শহরে ভ্রাম্যমাণ সব্জি বাজার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক নিরাপত্তা দূরত্ব বজায় রাখতে পিরোজপুর শহরে চালু হয়েছে ভ্রাম্যমাণ সবজি বাজার। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে এ ভ্রাম্যমাণ বাজারের কার্যক্রম উদ্বোধন করেন, জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন এবং পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। জেলা ব্যবসায়ী সমিতির ব্যবস্থাপনায় পিরোজপুর জেলা প্রশাসক ও পৌর মেয়র আলহাজ্ব মো: হাবিবুর রহমান মালেকের সহযোগীতায় পৌর সভার ৯টি ওয়ার্ডে দুইটি ট্রাক ও ১২টি রিক্সাভ্যানে করে এলাকায় এলাকায় গিয়ে এ সবজি মানুষের কাছে গিয়ে বিক্রি করে। এছাড়ও শহর সংলগ্ন বলেশ্বর নদীর পাড় এলাকায় নৌকায়ও বিক্রি হবে সবজি। এবিষয়ে জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন জানান, করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য শহরের পৌর বাজারের কাঁচা বাজার বন্ধ করে দেয়া হয়েছে। তবে এ কারণে মানুষের যেন কোন সমস্যা না হয় তাই শহরের প্রতিটি এলাকায় সবজি পৌঁছে দিতে ভ্রাম্যমাণ সবজি বাজারের ব্যবস্থা করা হয়েছে। এতে করে মানুষ শহরে আসা থেকে কিছুটা কমবে এবং সামাজিক দূরত্ব বজায় থাকবে। উল্লেখ্য, পিরোজপুর জেলায় এখন পর্যন্ত ৪ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।




Archives

Image
বরিশাল বিমানবন্দরে চুরির চেষ্টা, ট্রলিসহ হাতেনাতে আটক ১
Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে