Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২, ২০২৬ ১:৫২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুর ভান্ডারিয়ায় আয়শা আক্তার নামের এক মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যা 
Sunday August 25, 2019 , 1:28 pm
Print this E-mail this

পিরোজপুর ভান্ডারিয়ায় আয়শা আক্তার নামের এক মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পশারিবুনিয়া গ্রামে আয়শা আক্তার (১৪) নামের এক মাদ্রাসা ছাত্রী শনিবার সকালে আত্মহত্যা করেছে। মেয়েটি স্থানীয় ওয়ারেচ আফছারিয়া দাখিল মাদ্রাসায় ৭ম শ্রেণীতে লেখা পড়া করত। সে পশারিবুনিয়া গ্রামের বাদশা হাওলাদার এর মেয়ে। নিহত আয়শার মা তহুরা বেগম জানান, সকালে তুচ্ছ ঘটনা নিয়ে তার সঙ্গে মেয়েটির কথাকাটি হয় এর পরে সে পারিবারিক কাছে ব্যস্ত হয়ে পড়লে সকাল সাড়ে নয়টার দিকে ঘরের আড়ার সঙ্গে নিজের ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আয়শা আত্মহত্যা করে। ভান্ডারিয়া থানার অফিসার ইন চার্জ এস এম মাকসুদুর রহমান জানান, মেয়েটির লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ভান্ডারিয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।




Archives

Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা