Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২, ২০২৬ ৬:২৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুর ভাণ্ডারিয়ায় ছুরিকাঘাতে অটোরিকশা চালক নিহত 
Thursday June 20, 2019 , 1:27 pm
Print this E-mail this

পিরোজপুর ভাণ্ডারিয়ায় ছুরিকাঘাতে অটোরিকশা চালক নিহত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের ভাণ্ডারিয়ায় যুবকের ছুরিকাঘাতে ফাইজুল হাওলাদার (৪০) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। তিনি উপজেলার গৌরীপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মধ্য চড়াইল গ্রামের মৃত নূর আলম হাওলাদারের ছেলে। প্রত্যক্ষদর্শী সোহান জানায়, বুধবার বিকেল সাড়ে চারটার দিকে পাশের ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার বলতলা গ্রামের মোবারক সরদারের ছেলে কলেজ পড়ুয়া আরিফ সরদার ও নাঈম সরদারের সাথে স্থানীয় বশারের বিল নামক স্থানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফাইজুলের সাথে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে আরিফ তার সাথে থাকা ধারালো ছুরি দিয়ে ফাইজুলের উরুতে আঘাত করে। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রঞ্জন কুমার বর্মন মৃত ঘোষণা করে। এদিকে স্বামী খুন হওয়ায় স্ত্রী ফারাজানা বেগম নির্বাক প্রায়। ঘটনাস্থল পরিদর্শন করেন পিরোজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মঠবাড়িয়া সার্কেল মো: হাসান মোস্তফা স্বপন। ওসি মো: শাহাবুদ্দিন জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বাক বিতণ্ডার এক পর্যায়ে আরিফের চাকুর আঘাতে খুন হয় ফাইজুল। ময়নাতদন্তের জন্য লাশ জেলা মর্গে পাঠানো হয়েছে।




Archives

Image
বরিশাল বিমানবন্দরে চুরির চেষ্টা, ট্রলিসহ হাতেনাতে আটক ১
Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে