Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২, ২০২৬ ৫:৩৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুর জেলার নেছারাবাদের স্বরুপকাঠিতে ইয়াবাসহ গ্রেফতার ২ 
Friday July 5, 2019 , 10:16 am
Print this E-mail this

পিরোজপুর জেলার নেছারাবাদের স্বরুপকাঠিতে ইয়াবাসহ গ্রেফতার ২


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুর জেলার নেছারাবাদের স্বরুপকাঠিতে ৭১বাংলা টিভি (অনলাইন) সাংবাদিক পরিচয়ে ২৫০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে নেছারাবাদ থানা পুলিশ। বৃৃৃৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার আকলম গ্রামের খেলার মাঠের পাশ থেকে তাদেরকে ধরে তল্লাশি চালিয়ে ২৫০ পিস ইয়াবা পাওয়া যায়। এসময় সাথে থাকা ওই ইয়াবা সহ সাথে পাওয়া একটি বড় ভিডিও ক্যামেরা, ৭১ বাংলার ষ্টিকার লাগানো বুম, মাইক্রোফোন ও সাংবাদিক কার্ড সহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাংবাদিক পরিচয়ধারি সোহাগ সরদার ঝালকাঠি থানার রমজানকাঠি গ্রামের শাহজাহান সরদারের ছেলে। এছাড়া অপরজন ইব্রাহিম হোসেন মুন্না কথিত সাংবাদিক সোহাগের ক্যামেরাম্যান বলে পরিচয় দেয়। নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা পুলিশের দল নিয়ে ওই এলাকায় পূর্ব থেকে অবস্থান নিয়েছিলেন। তারা (কথিত সাংবাদিকরা) এলাকায় আসতেই তাদের ধরে জিজ্ঞাসা করতেই সোহাগ গলায় ঝোলানো সাংবাদিক কার্ড ও সাথে থাকা ক্যামেরা দেখিয়ে নিজেদের ৭১বাংলা অনলাইন টিভির সাংবাদিক পরিচয় দেয়। ঘটনাস্থলে উপস্থিতজনের সামনে তাদের দেহে তল্লামি চালালে সোহাগের কাছ থেকে ২৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এ রিপরোর্ট লেখা পূর্ব পর্যন্ত গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ওসি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা বলেছে ইয়াবাগুলো তারা চট্টগ্রাম থেকে স্বরূপকাঠি নেছারাবাদে নিয়ে এসেছে। তবে কাদের কাছে ইয়াবাগুলো নিয়ে আসা হয়েছে তা এখনো জানা যায়নি বলে জানান ওসি।




Archives

Image
বরিশাল বিমানবন্দরে চুরির চেষ্টা, ট্রলিসহ হাতেনাতে আটক ১
Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে