Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২, ২০২৬ ৮:২৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুর কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্স অবকাঠামো উন্নয়নের দাবিতে মানববন্ধন 
Friday November 29, 2019 , 12:27 pm
Print this E-mail this

পিরোজপুর কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্স অবকাঠামো উন্নয়নের দাবিতে মানববন্ধন


মো: সজিব হোসেন ফরাজী : পিরোজপুরের কাউখালী উপজেলা কমপ্লেক্সের অবকাঠামো উন্নয়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে উপজেলার সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধন শেষে কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি আঃ লতিফ খসরুর সভাপতিত্বে বক্তব্য দেন আরটিভি পিরোজপুর জেলা প্রতিনিধি শেখ রিয়াজ আহাম্মেদ নাহিদ, রাজু তালুকদার, আঃ বারেক, শিক্ষার্থী সানমুন রেজা, সাগর শীল প্রমুখ।

উপজেলা উন্নয়ন পরিষদের সভাপতি আঃ লতিফ খসরু বলেন, এই হাসপাতালটির উন্নয়নের জন্য এলাকার মানুষ দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে আসছেন। কিন্তু কাঙ্খিত ফলাফল আসেনি। হাসপাতালের অবকাঠামো উন্নয়নসহ চিকিৎসক সংকটে লক্ষাধিক মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তিনি আরো বলেন, আমাদের এই দাবি দ্রুত সময়ের মধ্যে পূরণ না করা হলে আগামিতে অনশনসহ কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।




Archives

Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা