Current Bangladesh Time
শনিবার অক্টোবর ৩১, ২০২৬ ১২:১৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুর কাউখালী শ্রী গুরু সঙ্ঘ কেন্দ্রীয় আশ্রমের ৫দিন ব্যাপী রাস উৎসব 
Wednesday November 9, 2022 , 2:21 pm
Print this E-mail this

শ্রী গুরু সঙ্ঘ কেন্দ্রীয় আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রীশ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের আবির্ভাব

পিরোজপুর কাউখালী শ্রী গুরু সঙ্ঘ কেন্দ্রীয় আশ্রমের ৫দিন ব্যাপী রাস উৎসব


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : লাখো ভক্ত ও পূন্যার্থীদের সমাগমের মধ্য দিয়ে বুধবার শুরু হয়েছে উপমহাদেশের মধ্যে অন্যতম কাউখালী শ্রী গুরু সঙ্ঘ কেন্দ্রীয় আশ্রমের ৫দিন ব্যাপী রাস উৎসবের মিলন মেলা।

শ্রী গুরু সঙ্ঘ কেন্দ্রীয় আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রীশ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ১৩১ তম আবির্ভাব উপলক্ষে বুধবার (নভেম্বর ৯) শুরু হয়ে রবিবার (নভেম্বর ১৩) পর্যন্ত চলবে এ উৎসব। শ্রীগুরু সংঘের কেন্দ্রীয় সভাপতি স্বামী জগন্নাথানন্দ সরস্বতী বুধবার আশ্রম অঙ্গনে সংঘ পতাকা উত্তোলনের মাধ্যমে এ অনুষ্ঠানের সূচনা করেন।

এরপর এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় আশ্রম প্রাঙ্গনে এসে শেষ হয়। সারা দেশ সহ পার্শ্ববর্তী দেশ ভারত ও নেপাল থেকে হিন্দু সম্প্রদায়ের ভক্তরাও এ উৎসবে সমবেত হয়েছে। উৎসব উপলক্ষে আশ্রম সংলগ্ন মাঠে প্রতি বছরের ন্যায় এবারও বসেছে নানা রকমের দোকানপাট। মেলায় রকমারি পসরা সাজিয়ে বসেছে দোকানীরা। নাগরদোলা সহ শিশুদের বিনোদনেরও অনেক খেলনায় জমবে আনন্দমেলা। কাঠ ফার্নিচারের দোকান বসেছে উৎসবের অনেক আগে থেকেই। এদোকানগুলো চলবে অনুষ্ঠান শেষ হওয়ার পর আরও এক মাস পর্যন্ত। আশ্রম সভাপতি স্বামী জগন্নাথানন্দ সরস্বতী ও সাধারণ সম্পাদক রনঞ্জয় কৃষ্ণ দত্ত এ উৎসব সফল করার জন্য স্থানীয় প্রশাসন তথা রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ আগত সকল ভক্তবৃন্দসহ সকলের সহযোগিতা কামনা করেছেন।




Archives

Image
বরিশালে ভুয়া ডাক্তার ও ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা
Image
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত
Image
পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করানোয় রোগীর সঙ্গে দুর্ব্যবহার
Image
বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ৫টি স্থানে সিটি ও পৌর টোলের নামে অর্থ আদায়!
Image
পিরোজপুরে মোবাইলের আলোয় বাবার কবর খুঁড়লেন মেয়ে ও দুই বোন