Current Bangladesh Time
রবিবার নভেম্বর ১, ২০২৬ ১১:১৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুর কাউখালী প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের বাড়িতে খাদ্য সামগ্রী বিতরণ 
Wednesday April 1, 2020 , 7:02 pm
Print this E-mail this

করোনা মোকাবেলা পর্যন্ত কাউখালী প্রেস ক্লাব বিপন্ন মানুষের পাশে সহায়তা করবে

পিরোজপুর কাউখালী প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের বাড়িতে খাদ্য সামগ্রী বিতরণ


নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের কাউখালীতে চলমান ভাইরাস প্রতিরোধে ঘরবন্দী অসহায় মানুষের বাড়িতে গিয়ে খাদ্য সহায়তা দিচ্ছেন কাউখালী প্রেসক্লাবের সাংবাদিকরা। মঙ্গলবার সাংবাদিকরা দিনব্যাপী উপজেলার দক্ষিণ বাজার, উজিয়ালখান, আসপদ্দি, কচুয়াকাঠী, কাঠালিয়া, ডুমজুরী, চিরাপাড়া, বদরপুর, রঘুনাথপুরসহ বিভিন্ন গ্রামে খেটে খাওয়া দিনমজুর অসহায় ঘরবন্দী মানুষের বাড়ি বাড়ি চাল, ডাল, আলু ও সাবানসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন। এসময় কাউখালী প্রেসক্লাব সভাপতি মো: তারিকুল ইসলাম পান্নু, সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহম্মেদ, সাবেক সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক উপস্থিত ছিলেন। কাউখালী প্রেসক্লাবের নেতারা জানান, করোনা মোকাবেলা পর্যন্ত কাউখালী প্রেস ক্লাব বিপন্ন মানুষের পাশে সহায়তা করবে।




Archives

Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা