Current Bangladesh Time
রবিবার নভেম্বর ১, ২০২৬ ২:৫৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুর কাউখালীর শিয়ালকাঠি ইউনিয়নকে শতভাগ খোলা জায়গায় পায়খানা মুক্ত ইউনিয়ন ঘোষণা 
Wednesday January 27, 2021 , 3:20 pm
Print this E-mail this

প্রধান অতিথির বক্তব্য দেন, কাউখালী উপজেলা ওয়াটসান কমিটির সভাপতি ও উপজেলা চেয়াম্যান আবু সাঈদ মিয়া

পিরোজপুর কাউখালীর শিয়ালকাঠি ইউনিয়নকে শতভাগ খোলা জায়গায় পায়খানা মুক্ত ইউনিয়ন ঘোষণা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালী উপজেলায় জিওবি-ইউনিসেফ অ্যাসওয়া-২ প্রকল্পের আয়তায় শিয়ালকাঠি ইউনিয়নকে শতভাগ খোলা জায়গায় পায়খানা মুক্ত ইউনিয়ন ঘোষণা করা হয়। আজ বুধবার (২৭ জানুয়ারী) সকালে শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদ সম্মুখে উপজেলা ওয়াটসান কমিটি এই ঘোষণা দেন এবং সনদ প্রদান করেন। অনুষ্ঠানে শিয়ালকাঠি ইউনিয়নের চেয়ারম্যান সিকদার মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, কাউখালী উপজেলা ওয়াটসান কমিটির সভাপতি ও উপজেলা চেয়াম্যান আবু সাঈদ মিয়া। বিশেষ অতিথির বক্তব্য দেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ খালেদা খাতুন রেখা, সহকারী কমিশনার ভূমি জান্নাত আরা তিথি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার হাদিয়া, ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান এলিজা সাঈদ, ইউনিসেফ ওয়াশ অফিসার ফোরকান আহমেদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী, আব্দুর রহমান, এনজিও ফোরাম পর পাবলিক হেলথ্’র প্রকল্পের টিম লিডার আব্দুস সালাম, সকল ইউপি সদস্য, বিশিষ্ট গণ্যমান্য ব্যাক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, ইউনিসেফ ওয়াশ’র অ্যাডভোকেসি এবং যোগাযোগ কর্মকর্তা গৌতম চন্দ্র রায়।




Archives

Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা
Image
বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মো: জসিম উদ্দিন
Image
বরিশাল কাউনিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক