Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২, ২০২৬ ১:২৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুর কাউখালীর মুক্তিযোদ্ধা তসলিম উদ্দিন চুন্নুকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন 
Saturday December 21, 2019 , 8:28 pm
Print this E-mail this

পিরোজপুর কাউখালীর মুক্তিযোদ্ধা তসলিম উদ্দিন চুন্নুকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন


মো: সজিব হোসেন ফরাজী : পিরোজপুরের কাউখালী সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, জাতীয় পার্টির (জেপি) সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা তসলিম উদ্দিন চুন্নু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাাহি….. রাজিউন)। শুক্রবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ  কাউখালীস্থ বাসভবনে অসুস্থ হয়ে তিনি মারা যান। তিনি স্ত্রী, ৪ মেয়েসহ অসংখ্য বন্ধু-বান্ধব, আত্বীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। শনিবার দুপুরে কাউখালী সরকারি বালক বিদ্যালয় মাঠে প্রথম জানাজা শেষে বাদ আছর সাবেক চেয়ারম্যানের লাশ কেউন্দিয়া গ্রামে নিয়ে আসা হয়। সেখানে পুলিশের একটি চৌকস দল বীর এই মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করে। সেখানে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। কয়েক হাজার মানুষ জানাজায় অংশ নেন। উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষ ছিলেন জানাজায়। পরে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।




Archives

Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা