Current Bangladesh Time
শনিবার অক্টোবর ৩১, ২০২৬ ১০:৫৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুর কাউখালীর আবাসনে বঞ্চিত শিশুদের জন্য ইউএনও’র ঈদের নতুন পোশাক 
Thursday May 13, 2021 , 8:40 pm
Print this E-mail this

এসময় আমরাজুড়ী আবাসনের বঞ্চিত শিশুরা নুতন পোষাক পেয়ে আনন্দ উৎসবে মেতে উঠে

পিরোজপুর কাউখালীর আবাসনে বঞ্চিত শিশুদের জন্য ইউএনও’র ঈদের নতুন পোশাক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালী উপজেলার আমরাজুড়ী আবাসনের বঞ্চিত শিশুদের জন্য ঈদের নতুন পোশাক নিয়ে ছুটে গেলেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ খালেদা খাতুন রেখা। বৃহস্পতিবার বিকালে আবাসনের ৫০জন সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদের নতুন পোষাক নিয়ে হাজির হয়ে নিজ হাতে পড়িয়ে দিয়েছেন। শিশুরা নুতন পোষাক পেয়ে আনন্দ উৎসবে মেতে উঠে। এসময় আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। শিশুরা নুতন পোষাক পেয়ে ইউএনওকে ধন্যবাদ জানায়।

এসময় উপস্থিত ছিলেন-সমাজ সেবক আঃ লতিফ খসরু, কাউখালী প্রেসক্লাব সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহম্মেদ। কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ খালেদা খাতুন রেখা বলেন, আমরা সবাই জানি মহামারী করোনার কারণে আমাদের সবারই আয় অনেক কমে গেছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ যারা তাদের জীবনে বেশি ক্ষতি হয়েছে। সে লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত মানুষকে মানবকি সহায়তা বিতরণ করছেন। আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেখলাম আমরাজুড়ী আবসনের শিশুরা বললো, আমাদের কোন ঈদ নাই, আমাদের নুতন জামা নাই। সেটা দেখে আমি পোস্টদাতার সাথে যোগাযোগ করে শিশুদের সংখ্যা যেনে আমি একেবারে নিজস্বভাবে কিছু জামা-কাপড় কিনে ওদের কাছে নিয়ে আসলাম। আমার খুবই ভালো লাগছে। যে বাচ্চাগুলো নুতন জামা পেয়েছে তারা নাচানাচি করছে। উল্লেখ্য, বঞ্চিত শিশুদের ঈদের নুতন পোশাক দিয়ে সহায়তা করতে এগিয়ে আসবেন কোন হৃদয়বান ব্যাক্তি এই শিরোনামে গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিলে, ইউএনও’র নজরে আসায় নুতন পোষাক নিয়ে আবাসনে ছুটে যান।




Archives

Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা
Image
বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মো: জসিম উদ্দিন
Image
বরিশাল কাউনিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক