Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২, ২০২৬ ৮:২৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুর কাউখালীতে দেশব্যাপী ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন 
Monday November 25, 2019 , 9:05 pm
Print this E-mail this

পিরোজপুর কাউখালীতে দেশব্যাপী ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন


মো: সজিব হোসেন ফরাজী : “ধর্ষণ ও যৌন নিপীড়ন মানবতার বিরুদ্ধে অপরাধ আসুন এই অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়াই”-এই শ্লোগানে আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে পিরোজপুরের কাউখালীতে মানববন্ধন র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) সকালে বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী শাখার উদ্দ্যেগে উপজেলা পরিষদের সামনে ঘন্টা ব্যাপী মানবন্ধন কর্মসূচী পালন করে। মানবন্ধন শেষে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মহিলা পরিষদের কার্যালয়ের সামনে র‌্যালী শেষে এক পথসভা অনুষ্ঠিত হয়। মহিলা পরিষদ কাউখালী উপজেলা শাখার সভাপতি সুনন্ধা সমাদ্দারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- আমরাজুড়ি ইউপি চেয়ারম্যান সামসুদ্দোহা চাঁদ, সাবেক ইউপি চেয়ারম্যান কৃষ্ণ লাল গুহ, পিরোজপুর জেলা পরিষদের সদস্য মোঃ জাহাঙ্গির হোসেন, বিশিষ্ট সমাজ সেবক ও কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি আঃ লতিফ খসরু, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক শাহিদা হক, নাগরিক উদ্দ্যোগের এরিয়া ম্যানেজার উত্তম কুমার রায়, কাউখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও পিরোজপুর প্রেস ক্লাবের সদস্য শেখ রিয়াজ আহাম্মেদ নাহিদ, মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক ছায়া সমদ্দার, আন্দোলন সম্পাদক শামীমা বেগম, প্রচার সম্পাদক মাহাফুজা খাতুন প্রমুখ। ঘন্টাব্যাপী মানববন্ধনে মহিলা পরিষদের নেত্রী, শিক্ষক, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। বক্তরা দেশব্যাপী ধর্ষণ ও যৌন নির্যাতন বেড়ে গেছে। তাই সংশ্লিষ্ট ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানান তারা। পরে বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী উপজেলা শাখার কার্যালয়ে মহিলা পরিষদের সভাপতি সুনন্ধা সমাদ্দার আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবধিকার দিবস উপলক্ষ্যে সংবাদ সম্মেলন করেন।




Archives

Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা