Current Bangladesh Time
রবিবার নভেম্বর ১, ২০২৬ ৭:১৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরে ২ পক্ষের সংঘর্ষ, জখম ১৬, নারীসহ ৪ জনের অবস্থা আশঙ্কাজনক! 
Thursday May 14, 2020 , 7:02 pm
Print this E-mail this

আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

পিরোজপুরে ২ পক্ষের সংঘর্ষ, জখম ১৬, নারীসহ ৪ জনের অবস্থা আশঙ্কাজনক!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুর পৌর শহরের মুক্তারকাঠী এলাকায় আধিপত্ব বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে ১৬ জন আহত হয়েছেন। এর মধ্যে এক নারীসহ ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, পৌর শহরের আলামকাঠী এলাকার বাসিন্দা সুমনের সঙ্গে মুক্তারকাঠী এলাকার রফিক ও রানার ওই দিন বিকালে ঝগড়া হয়। এরপর রাতে আলামকাঠী এলাকার লোকজন মুক্তারকাঠী এলাকায় গিয়ে হামলা করলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে ধারালো অস্ত্র ও লাঠির আঘাতে উভয়পক্ষের অন্তত ১৬ জন আহত হয়। এর মধ্যে রুমা বেগম নামে এক নারীসহ ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে। পিরোজপুর সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল জানান, তুচ্ছ ঘটনা নিয়ে দু’পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়। উভয়পক্ষের ১৬ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক তন্ময় মজুমদার জানান, আহতদের মধ্যে অধিকাংশের শরীর ও মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। আহতদের মধ্যে ৪ জনকে খুলনায় পাঠানো হয়েছে।




Archives

Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা