Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২, ২০২৬ ২:৪৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরে র‌্যাব-৮’র অভিযান, ১১ বছরের শিশু ধর্ষণকারী এক বৃদ্ধা গ্রেফতার 
Saturday February 8, 2020 , 9:01 pm
Print this E-mail this

পিরোজপুরে র‌্যাব-৮’র অভিযান, ১১ বছরের শিশু ধর্ষণকারী এক বৃদ্ধা গ্রেফতার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুর জেলার নেছারাবাদ থেকে ১১ বছরের শিশু ধর্ষণকারী মোঃ আশ্রাব আলী হাওলাদারকে (৫৫) গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটিলিয়ন (র‌্যাব-৮)। র‌্যাব-৮’র বরিশাল সদর দফতরে শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। মোঃ আশ্রাব আলী হাওলাদার পিরোজপুরের নেছারাবাদের মৃত হাসেম আলী হাওলাদারের ছেলে। র‌্যাব জানায়, ছদ্মনাম গীতা (১১) নামের প্রতিবেশী মেয়েকে নাতি বলে ডাকতো। সেই কোমলমতি নাতি গীতা প্রায়ই নানার দোকানে যেত এবং টিভি দেখতো। এতে করে কখনও কেউ কিছু সন্দেহ করেনি। গতকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকাল ৫ টার দিকে টিভি দেখার জন্য গীতা মোঃ আশ্রাব আলীর দোকানে আসলে খাবারের প্রলোভন দেখিয়ে দোকানের পিছনে নিজ বসতঘর ফাঁকা থাকায় ডেকে নিয়ে বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং জোরপূর্বক ধর্ষণ করে। এসময় গীতার গোপনাঙ্গে ক্ষত সৃষ্টি হয় এবং প্রচুর পরিমানে রক্তক্ষরণ হয়। গীতা বাড়ী যাওয়ার পর রক্তক্ষরণ দেখে স্বজনেরা বিষয়টি জানতে পারে এবং প্রচুর রক্তক্ষরণ হচ্ছে দেখে দ্রুত তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। পরে গীতার বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে নেছারাবাদ থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। পরে মোঃ আশ্রাব আলী হাওলাদারকে র‌্যাব-৮’র আভিযানিক দল শনিবার দুপুরে গ্রেফতার করে।




Archives

Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা