Current Bangladesh Time
মঙ্গলবার নভেম্বর ৩, ২০২৬ ৬:৫৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরে রাতের আঁধারে ঘরে ঢুকে ভাবিকে ধর্ষণ! 
Tuesday December 24, 2019 , 6:50 pm
Print this E-mail this

পিরোজপুরে রাতের আঁধারে ঘরে ঢুকে ভাবিকে ধর্ষণ!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : রাতের আঁধারে ঘরে ঢুকে ভাবিকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে ইকবাল হোসেন মোল্লা লিংকন (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর সংসার ভাঙার ভয় দেখিয়ে পূণরায় ভাবিকে কুপ্রস্তাব দেওয়ায় পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন ওই যুবক। ঘটনাটি ঘটেছে পিরোজপুর সদরের একপাই জুজখোলা এলাকায়। এ ঘটনায় গতকাল সোমবার (২৩ ডিসেম্বর) রাতে ওই গৃহবধূ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। লিংকন একপাই জুজখোলা এলাকার আশ্রাফ আলী মোল্লার ছেলে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১০ অক্টোবর রাতে ওই গৃহবধূ শিশু সন্তান ও শাশুড়িসহ ঘরের আলাদা খাটে ঘুমিয়ে পড়েন। ওইদিন তাদের বাড়িতে বেড়াতে আসা মামাতো দেবর লিংকন ঘরের বারান্দায় ঘুমাতে যান। পরে রাতের কোন এক সময় সবাই ঘুমিয়ে পড়লে লিংকন ঘরে ঢুকে ওই গৃহবধূর মুখ চেপে ধরে ধর্ষণ করে। এদিকে এ ধর্ষণের ঘটনা ভাইকে বলে দিয়ে সংসার ভাঙার ভয় দেখিয়ে প্রায়ই ভাবিকে কুপ্রস্তাব দিতেন লিংকন। সম্প্রতি ভাবিকে ব্লাকমেইল করে ধর্ষণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন লিংকন। পরে বাধ্য হয়ে ওই গৃহবধূ গতকাল সোমবার রাতে ঘটনাটি শাশুড়ি ও চাচা শ্বশুরকে খুলে বলার পর তারা আইনের আশ্রয় নেয়। এ বিষয়ে পিরোজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল ইসলাম বাদল বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। এরপর অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।




Archives

Image
বরিশাল বিমানবন্দরে চুরির চেষ্টা, ট্রলিসহ হাতেনাতে আটক ১
Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে