Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২, ২০২৬ ৬:১৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরে বাসার ছাদ থেকে এক কলেজছাত্রের লাশ উদ্ধার 
Sunday December 15, 2019 , 9:04 pm
Print this E-mail this

পিরোজপুরে বাসার ছাদ থেকে এক কলেজছাত্রের লাশ উদ্ধার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুর শহরের নিজ বাসার ছাদ থেকে কলেজছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) রাতে পিরোজপুর শহরের পশ্চিম মাছিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। উদ্ধারকৃত কলেজছাত্র ফারদিন মাহমুদ রাফিন (১৭) মঠবাড়িয়া উপজেলার ছোট শৌলা গ্রামের প্রবাসী সেলিম মাহমুদ হাওলাদারের পুত্র এবং ইন্দুকানী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। ফারদিন মাহমুদ রাফিন তাঁর মায়ের সাথে শহরের পশ্চিম মাছিমপুর একটি বাসায় ভাড়া থাকতো।রাফিনের মামা ইমরান হাওলাদার জানান, মাগরিবের নামাজের পরপরই রাফিনের মা তাকে ফোন দিয়ে জানান, তাদের বাসার ছাদে রাফিন অসুস্থ হয়ে পড়ে আছে। সেই খবর পেয়ে তিনি রাফিনদের বাসায় গিয়ে দেখতে পায় রাফিনের মা ও বোনসহ কয়েকজন রাফিনকে হাসপাতালে নেওয়ার জন্য নিচে গেটের কাছে নিয়ে এসেছে। পরে তারা রাফিনকে হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করে। 

পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক ডা: আরিফ হাসান জানান, সন্ধ্যা ৬টার দিকে রাফিন নামের এক যুবককে তাঁর মাসহ পরিবারের কয়েকজন হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। এ সময় তার চিকিৎসার জন্য গেলে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং তাঁর গলায় ও শরীরর বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়। পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান জানান, কলেজছাত্র রাফিনের মৃত্যুর বিষয়টি রহস্যজনক। তাই পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। এছাড়া লাশটির ময়না তদন্তে পাঠানোসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।




Archives

Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা