Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২, ২০২৬ ৫:৫৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরে দুর্ধর্ষ ডাকাত জুয়েল ও মাদক বিক্রেতা কাওসার গ্রেফতার 
Friday December 25, 2020 , 8:12 pm
Print this E-mail this

দুর্ধর্ষ ডাকাত জুয়েল ও মাদকসহ গ্রেফতারকৃত কাওসারকে শুক্রবার সকালে জেল হাজতে প্রেরণ

পিরোজপুরে দুর্ধর্ষ ডাকাত জুয়েল ও মাদক বিক্রেতা কাওসার গ্রেফতার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় দুর্ধর্ষ ডাকাত ও আন্তঃজেলা ডাকাত দলের সদস্য জুয়েল মৃর্ধাকে গ্রেফতার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। ডাকাত জুয়েল উপজেলার উত্তর সোনাখালী গ্রামের ইউনুস মৃর্ধার পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সাপলেজা ইউনিয়নের নীলপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা আমিন জুয়েলার্সে ডাকাতিসহ প্রায় ২০টি ডাকাতি ও একাধিক মাদক মামলা রয়েছে তার বিরুদ্ধে। অন্যদিকে ওই একই রাতে অভিযান চালিয়ে মঠবাড়িয়া পৌর শহরের বাদল শপিং কমপ্লেক্স থেকে ৫০ পিস ইয়াবাসহ কাওসার (৪৫) নামের একজনকে গ্রেপ্তার করে পুলিশ। কাওসার পার্শ্ববর্তী পাথরঘাটা উপজেলার কাঠালতলী গ্রামের মৃত: সাত্তার মোল্লার ছেলে। এ ব্যাপারে মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান জানান, দুর্ধর্ষ ডাকাত জুয়েল ও মাদকসহ গ্রেফতারকৃত কাওসারকে শুক্রবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




Archives

Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা