Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২, ২০২৬ ৯:১৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী বাস খাদে 
Tuesday November 19, 2019 , 10:09 am
Print this E-mail this

পিরোজপুরে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী বাস খাদে


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের ইন্দুরকানীতে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে ৫-৬ জনকে গুরুতর আহত অবস্থায় পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে উপজেলার চরবলেশ্বর গ্রামের এ সড়ক দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, পিরোজপুর থেকে আসা ট্রাকটি (ঢাকা মেট্রো-ট ১৬-২৩১৯) যাত্রীবাহী মির্জাগঞ্জ ট্রাভেলসের (যশোর- ব ১০৬৫) বাসটি অতিক্রম করার সময় পাশে ধাক্কা লাগে। এ সময় যাত্রীবাহী বাসটির একপাশের চাকা পাকা রাস্তার পাশে নরম মাটিতে চলে যায়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশের খালে গিয়ে পড়ে। বাসে স্কুল কলেজগামী ছাত্র-ছাত্রী ও নারী-শিশুসহ প্রায় ৪০ জন যাত্রী ছিল। ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, চালকের বদলে হেলপার বাস চালাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটিয়েছে। আমরা ট্রাকটি আটক করেছি। বাসও উদ্ধার করা হচ্ছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।




Archives

Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা