Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২, ২০২৬ ৯:২০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরে জেডিসি পরীক্ষায় প্রক্সি,৬ শিক্ষার্থী, কেন্দ্র সচিব ও সুপার সহ ৮ জন গ্রেফতার! 
Monday November 18, 2019 , 1:31 pm
Print this E-mail this

পিরোজপুরে জেডিসি পরীক্ষায় প্রক্সি,৬ শিক্ষার্থী, কেন্দ্র সচিব ও সুপার সহ ৮ জন গ্রেফতার!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের ভান্ডারিয়ায় জেডিসির প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ৬ শিক্ষার্থী, কেন্দ্র সচিব ও সুপার সহ ৮ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ভান্ডারিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জানান, ১৬ নভেম্বর শনিবার উপজেলার ইকড়ি ইউনিয়নের বোথলায় অবস্থিত বিপিএম দাখিল মাদ্রাসা কেন্দ্রে ভান্ডারিয়া ২-এ জেডিসি পরিক্ষার শেষ দিনের ইংরেজী পরীক্ষা চলাকালীন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম অভিযান চালিয়ে প্রক্সি পরীক্ষায় অংশ গ্রহনের অপরাধে মমিনুল (১৪), বায়োজিদ (১৪), মুনিয়া (১৬), রুমি (১৫), নুপুর (১৭), সোনিয়া (১৫) কে থানা পুলিশের সহায়তায় আটক করা হয়। এ সময় এ সকল পরিক্ষার্থীদের অবৈধ কর্মকান্ডে সহযোগিতার অপরাধে বিপিএম দাখিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রের সচিব ও ঐ মাদ্রাসার সুপার মাওঃ আমির হোসেন ও হরিনপালা সিদ্দিকিয়া নেছারীয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ সিদ্দিকুর রহমানকে আটক করা হয়। এ ব্যপারে কেন্দ্র পরিদর্শক, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ এমাদুল হক বাদী হয়ে ঐ দিন রাতে বিপিএম দাখিল মাদ্রাসার কেন্দ্র সচিব মাওঃ আমির হোসেন, হরিনপালা সিদ্দিকিয়া নেছারীয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ সিদ্দিকুর রহমান ও পশ্চিম গোলবুনিয়া বালিকা দাখিল মাদ্রাসার সুপার (ভারপ্রাপ্ত) মোঃ জাহাঙ্গীর হোসেন, ১০ শিক্ষার্থী এবং ৪ অভিভাবক সহ ১৭ জনকে আসামী করে ১৯৮৩ সালের পরীক্ষা আইনের ৩ ও ১৩ ধারায় ভান্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ভান্ডারিয়া ০৮, ১৬-১১-১৯। আটক আসামীদের রবিবার সকালে কোর্টে প্রেরন করা হয়েছে বলে ভান্ডারিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জানান। উল্লেখ্য উক্ত বিপিএম দাখিল মাদ্রাসা কেন্দ্রে ভান্ডারিয়া-২ যথাযথ কর্তৃপক্ষকে ভুল ও অসত্য তথ্য প্রদান করে কেন্দ্রটি স্থাপন করা হলে এ নিয়ে সে সময়ে একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। তাছাড়া এ কেন্দ্রে বিগত দিনে পরীক্ষার সময় বিষয় ভিত্তিক সেট কোড ভরাটে অনিয়ম নিয়েও একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছিল। এ নিয়ে মাদ্রাসা শিক্ষা বোর্ডের কাছে লিখিত অভিযোগ দেয়ার পরেও কর্তৃপক্ষ কোন প্রকার ব্যবস্থা না নেয়ার কারনে আবারও এ ধরনের ঘটনার পূনরাবৃত্তি ঘটল।




Archives

Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা