Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২, ২০২৬ ১১:৩৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরে জুতাপেটা করায় মেয়ের আত্মহত্যা, মায়েরও মৃত্যু 
Saturday September 28, 2019 , 10:21 am
Print this E-mail this

পিরোজপুরে জুতাপেটা করায় মেয়ের আত্মহত্যা, মায়েরও মৃত্যু


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের ইন্দুরকানীতে মায়ের ওপর রাগ করে রেশমা আক্তার নামে এক স্কুলছাত্রী কীটনাশক পানে আত্মহত্যা করেছে। এদিকে মেয়ের মৃত্যুর খবর শুনে তার মা মনিরা বেগমও স্ট্রোক করে মারা গেছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার উত্তর বালিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। রেশমার ভাবী শিল্পী আক্তার জানান, এক মাস আগে রেশমার সঙ্গে একই গ্রামের মোতালেব চৌকিদারের ছেলে শফিকুল ইসলামের সঙ্গে বিয়ে ঠিক হয়। ছেলের মা রেশমাকে আংটিও পরিয়েছে। কিন্তু সে এ বিয়েতে রাজি ছিল না। এনিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে বিশেষ করে মায়ের সঙ্গে প্রায়ই তার ঝগড়া হতো। এ পরিস্থিতিতে বৃহস্পতিবার বিকেলে মিনারা বেগম রেশমাকে মাঠ থেকে হাঁস আনতে বলে, কিন্তু সে তা করেনি। তখন মিনারা বেগম রাগ করে রেশমাকে জুতাপেটা করলে সে ক্ষোভে-দুঃখে কীটনাশক পান করে। পরে তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে রেশমার মৃত্যু হয়। এদিকে রেশমার মৃত্যুর খবর শুনেই তার মা মিনারা বেগম স্ট্রোক করেন, শুক্রবার সকালে তিনিও মারা যান। ইন্দুরকানী থানার এস আই হেমায়েত উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, রেশমার মরদেহ ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।




Archives

Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা