Current Bangladesh Time
রবিবার নভেম্বর ১, ২০২৬ ৯:৫৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরে খাল থেকে উদ্ধার হওয়া সেই মাথাবিহীন লাশের পরিচয় মিলেছে 
Thursday September 24, 2020 , 6:42 pm
Print this E-mail this

হত্যার রহস্য উদ্ঘাটন ও আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে-ওসি এস এম মাকসুদুর

পিরোজপুরে খাল থেকে উদ্ধার হওয়া সেই মাথাবিহীন লাশের পরিচয় মিলেছে


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের ভান্ডারিয়ায় খাল থেকে উদ্ধার করা সেই মাথাবিহীন লাশের পরিচয় পাওয়া গেছে। লাশটি উপজেলার উত্তর পৈকখালী গ্রামের এক যুবকের বলে বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের জানিয়েছেন ভান্ডারিয়া থানার ওসি এস এম মাকসুদুর রহমান। নিহত আলতাফ হোসেন (৪০) ভান্ডারিয়া উপজেলার গৌরিপুর ইউনিয়নের উত্তর পৈকখালী গ্রামের খালেক হাওলাদারের ছেলে। গত বুধবার রাতে নিহত আলতাফ হোসেনের বোন খাদিজা বেগম এবং ভাই ফোরকান হাওলাদার তার লাশ শনাক্ত করেন বলেন ওসি। ওসি এস এম মাকসুদুর জানান, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। হত্যার রহস্য উদ্ঘাটন ও আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।তবে নিহত আলতাফের বিরুদ্ধে চট্রগ্রামের একটি অস্ত্র আইনে মামলা আছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা। নিহতের ভাই ফোরকান হাওলাদার জানান, আলতাফ তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে চট্টগ্রামে বসবাস করতেন। গত শুক্রবার সে পৈকখালী গ্রামে আসে এবং সোমবার প্রথম পক্ষের শ্বশুর বাড়ি থেকে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে আর ফিরে আসেনি সে। নিহতের স্বজনরা মনে করেছিলেন আলতাফ চট্টগ্রামে ফিরে গেছেন। গত মঙ্গলবার দুপুরে পুলিশ পৈকখালী গ্রামের ভারানী খালের কাওসার ফরাজির মসজিদের ঘাটের পাশে ভাসমান অবস্থায়ি মাথাবিহীন একটি মরদেহ উদ্ধার করে। বিবস্ত্র মরদেহের বাম হাতের রগ কাটা এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।




Archives

Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা
Image
বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মো: জসিম উদ্দিন
Image
বরিশাল কাউনিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক