Current Bangladesh Time
শনিবার অক্টোবর ৩১, ২০২৬ ৭:০০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরে ক্রিষ্টাল মেথ আইচ, ইয়াবা ও গাজা সহ ডজন মামলার ২ আসামী গ্রেপ্তার 
Thursday May 5, 2022 , 7:27 pm
Print this E-mail this

গোয়েন্দা পুলিশের এসআই মো: দেলোয়ার হোসেন বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা দায়ের

পিরোজপুরে ক্রিষ্টাল মেথ আইচ, ইয়াবা ও গাজা সহ ডজন মামলার ২ আসামী গ্রেপ্তার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরে ক্রিষ্টাল মেথ আইচ, ইয়াবা ও গাজা সহ ডজন মামলার আসামী মো: ওমর ফারুক (৪২) ও মো: রেজাউল করিম (৩৫) নামের দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (৫ মে) সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশ ঐ দু’জনকে গ্রেফতারের খবর নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত ওমর ফারুক জেলার সদর উপজেলার মুলগ্রামের মৃত আ: লতিফের ছেলে এবং মো: রেজাউল করিম হাওলাদার উপজেলার ছোট খলিসাখালী গ্রামের মো: মাসুম হাওলাদারের ছেলে।জেলা গোয়েন্দা পুলিশের এসআই মো: দেলোয়ার হোসেন জসিম জানান, বৃহস্পতিবার (৫ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদর উপজেলার মুলগ্রামের ওই ওমর ফারুকের বাড়িতে অভিযান চালান। এ সময় তার বসত ঘরে রাখা সাড়ে ৪ গ্রাম ক্রিষ্টাল মেথ আইচ ও দুই শত গ্রাম গাঁজা সহ তাকে আটক করা হয়। এ সময় সেখানে থাকা অন্য মাদক ব্যবসায়ী মো: রেজাউলকে ২১ পিচ ইয়াবা সহ আটক করা হয়। আটককৃত ওমর ফারুক এক ডজন মামলার ও রেজাউল অর্ধ ডজন মামলার আসামী হিসাবে গ্রেফতারী পরোয়ানা নিয়ে পালিয়ে বেড়াচ্ছে। তারা পুলিশের তালিকা ভুক্ত মাদক ব্যবসায়ী। পিরোজপুর সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) আ.জ.ম মাসুদুজ্জামান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গোয়েন্দা পুলিশের এসআই মো: দেলোয়ার হোসেন বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছেন।




Archives

Image
বরিশালে ভুয়া ডাক্তার ও ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা
Image
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত
Image
পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করানোয় রোগীর সঙ্গে দুর্ব্যবহার
Image
বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ৫টি স্থানে সিটি ও পৌর টোলের নামে অর্থ আদায়!
Image
পিরোজপুরে মোবাইলের আলোয় বাবার কবর খুঁড়লেন মেয়ে ও দুই বোন