Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২, ২০২৬ ৫:২৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরে এক লম্পটের বিশেষ অঙ্গ দুই টুকরো করলো প্রবাসীর স্ত্রী! 
Friday January 3, 2020 , 1:47 pm
Print this E-mail this

পিরোজপুরে এক লম্পটের বিশেষ অঙ্গ দুই টুকরো করলো প্রবাসীর স্ত্রী!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের মঠবাড়িয়া চার সন্তানের জনক আলমগীর হোসেন (৫০) নামে এক লম্পটের বিশেষ অঙ্গ কেটে দুই টুকরো করেছে এক প্রবাসীর স্ত্রী। বুধবার গভীর রাতে বলেশ্বর নদ তীরবর্তী উপজেলার সাপলেজা ইউনিয়নের কচুবাড়িয়া গ্রামে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। পরে স্বজনরা আহত আলমগীরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাতেই তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করে। লম্পট আলমগীর হোসেন হাওলাদার উপজেলার সাপলেজা ইউনিয়নের কচুবাড়িয়া গ্রামের বাসিন্দা। স্থানীয় চৌকিদার জামাল হোসেন জানান, স্বামী প্রবাসে থাকায় ওই প্রবাসীর স্ত্রী (৩০) কে প্রতিবেশী লম্পট আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে কু-প্রস্তাব দিয়ে আসছিল। এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্যসহ গণ্যমাণ্যদের অবহিত করলে শালিস বৈঠকও হয়। এলাকাবাসী লম্পট আলমগীরকে সতর্ক করলেও সে কোন গুরুত্ব দেয়নি। বুধবার গভীর রাতে আলমগীর কৌশলে ওই প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে নির্যাতনের চেষ্টা করলে সে নিজের সভ্রম বাঁচাতে চাকু দিয়ে লম্পট আলমগীরের বিশেষ অঙ্গ কেটে দেয়। এ ব্যাপারে মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) আব্দুর হক জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।




Archives

Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা