Current Bangladesh Time
বুধবার আগস্ট ২৬, ২০২৬ ১:০৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরে এক রাতে তিন বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার-নগদ লুট 
Thursday July 9, 2026 , 9:51 pm
Print this E-mail this

জড়িতদের গ্রেফতার সহ এলাকায় পুলিশি টহল জোরদারের দাবি স্থানীয়দের

পিরোজপুরে এক রাতে তিন বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার-নগদ লুট


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের নেছারাবাদ উপজেলার অলংকারকাঠি গ্রামে এক রাতে পরপর তিনটি বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল লুটের অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বুধবার (জুলাই ৮) দিবাগত রাত আনুমানিক ১টা ২০ মিনিট থেকে ভোর ৪টা পর্যন্ত ধারাবাহিকভাবে এসব ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির শিকার পরিবারগুলো হলো জগন্নাথকাঠি বন্দরের সাবেক সভাপতি মো. আব্দুস সালাম, কাঞ্চন কাজীর ছেলে মোহাম্মদ তপু কাজি এবং মোহাম্মদ লিটু কাজীর পরিবার। স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের দাবি, তিনটি বাড়ি থেকে নগদ অর্থ, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান মালামালসহ প্রায় ২০ লাখ টাকার সম্পদ লুট করে নিয়ে যায় ডাকাতরা। ভুক্তভোগী তপু কাজি জানান, রাত আনুমানিক ১টা ২০ মিনিটে ডাকাতরা তার বাড়ির পেছনের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে তারা প্রায় ৪০ মিনিট ধরে তল্লাশি চালিয়ে প্রায় ১০ লাখ টাকার স্বর্ণালংকার, নগদ অর্থ ও মূল্যবান মালামাল নিয়ে যায়। ডাকাতদের হাতে রামদা, শাবল, বড় রেঞ্চ ও কাঁচি ছিল বলে তিনি দাবি করেন। এরপর রাত আড়াইটার দিকে লিটু কাজীর বাড়িতে হানা দেয় ডাকাতরা। পরিবারের সদস্যদের দাবি, তারা একটি স্বর্ণের আংটি, দুটি রুপার চেইন, দুটি নূপুর এবং নগদ ১২ হাজার টাকা লুট করে। রাত আনুমানিক ৩টার দিকে জগন্নাথকাঠি বন্দর এলাকার সাবেক সভাপতি আব্দুস সালামের বাড়িতে ঢুকে ডাকাতরা তার স্ত্রী ও দুই মেয়েকে একটি কক্ষে আটকে রাখে। পরে নগদ এক লাখ টাকা এবং সাড়ে তিন ভরি স্বর্ণালংকার নিয়ে ভোরের দিকে চলে যায় বলে অভিযোগ করেন তিনি। খবর পেয়ে নেছারাবাদ-কাউখালী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবং নেছারাবাদ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, খবর পেয়ে ভোরেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। ডাকাতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। ভুক্তভোগীরা লিখিত অভিযোগ বা মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এক রাতে পরপর তিনটি বাড়িতে ডাকাতির ঘটনায় অলংকারকাঠি গ্রামসহ আশপাশের এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত জড়িতদের গ্রেফতার এবং এলাকায় পুলিশি টহল জোরদারের দাবি জানিয়েছেন।




Archives

Image
বরিশাল হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য মনোনীত আফরোজা নাসরীন
Image
পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের শপথ পাঠ করালেন বরিশালের ডিসি
Image
বরিশালে ৩ প্রেমিকার হাতে ধোলাই খেয়ে থানায় যুবক
Image
অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় বরিশাল শেবাচিম মসজিদে হচ্ছে না ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ
Image
বরিশালে গাঁজা সম্রাট রফিকসহ গ্রেপ্তার ৬