Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২, ২০২৬ ৫:৫৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » বরিশাল-বিভাগ » পিরোজপুরের স্বরূপকাঠিতে ট্রলার ডুবিতে নিখোঁজ শ্রমিকের লাশ বানারীপাড়ায় উদ্ধার 
Tuesday December 22, 2020 , 8:41 pm
Print this E-mail this

উপজেলার বাইশারী এলাকায় সন্ধ্যা নদীতে অর্ধ গলিত এক যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়

পিরোজপুরের স্বরূপকাঠিতে ট্রলার ডুবিতে নিখোঁজ শ্রমিকের লাশ বানারীপাড়ায় উদ্ধার


রাহাদ সুমন, অতিথি প্রতিবেদক : পিরোজপুরের স্বরূপকাঠিতে (নেছারাবাদ) ট্রলার ডুবিতে নিখোঁজ শ্রমিক হাসানের লাশ ৭ দিন পরে বরিশালের বানারীপাড়া উপজেলার সন্ধ্যা নদী থেকে উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার বাইশারী এলাকায় সন্ধ্যা নদীতে অর্ধ গলিত এক যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হেলাল উদ্দিন পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন। খবর পেয়ে হাসানের পিতা এমদাদ হাওলাদার এসে ছেলের লাশ শনাক্ত করে তাদের গ্রামের বাড়ি বাকেরগঞ্জে নিয়ে যান।স্বরূপকাঠিতে সন্ধ্যা নদীতে গত বুধবার সন্ধ্যার পর মালবাহি ট্রলারের ধাক্কায় ‘মায়ের দোয়া’ নামের শ্রমিক বাহী অপর একটি ট্রলার ডুবিতে শ্রমিক হাসান (৩৫) নিখোঁজ হন। হাসান বরিশালের বাখেরগঞ্জ উপজেলার কাজলাকাঠি গ্রামের এমদাদ হাওলাদারের ছেলে। মিকচার মেশিনসহ ষ্টিলবডির শ্রমিকবাহি ট্রলারটি স্বরূপকাঠির বালিহারি যাওয়ার পথে কৌরিখাড়া খেয়াঘাট এলাকায় সন্ধ্যানদীতে একটি মালবাহি জাহাজ ট্রলারটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে শ্রমিকবাহি ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারে করে লোকজন ছুটে গিয়ে ৭ শ্রমিককে উদ্ধার করে। কিন্তু শ্রমিক হাসান নিঁখোজ হয়। ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো: আরিফুজ্জামান শেখের নেতৃত্বে ডুবুরিরা ট্রলারটি উদ্ধার করতে পারলেও শ্রমিক হাসান নিখোঁজ ছিল।




Archives

Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা