Current Bangladesh Time
শুক্রবার অক্টোবর ৩০, ২০২৬ ৯:১৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের মঠবাড়িয়ায় নিখোঁজ স্কুলছাত্রীর ১১ মাসেও সন্ধান মেলেনি 
Monday January 9, 2023 , 6:17 pm
Print this E-mail this

দেশের সব থানায় রেডিও বার্তা প্রেরণ, নিখোঁজ সুমাইয়াকে উদ্ধারের চেষ্টা চলছে

পিরোজপুরের মঠবাড়িয়ায় নিখোঁজ স্কুলছাত্রীর ১১ মাসেও সন্ধান মেলেনি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের মঠবাড়িয়ায় মোসা. সুমাইয়া আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রী নিখোঁজের ১১ মাসের বেশি সময় পেরিয়ে গেলেও উদ্ধার না হওয়ায় স্বজনরা আহাজারি করছেন। সুমাইয়া উপজেলার হলতা গুলিসাখালী ইউনিয়নের সৌদি প্রবাসী মন্টু হাওলাদারের মেয়ে। সুমাইয়া আক্তার নিখোঁজ হওয়ার ঘটনায় তার মা মোসা. জেসমিন বেগম গত বছরের ১২ ফেব্রুয়ারি মঠবাড়িয়া থানায় জিডি করেছেন। জিডি ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, হলতা নেছারিয়া মাদ্রাসায় নবম শ্রেণির ছাত্রী সুমাইয়া ৯ ফেব্রুয়ারি সকাল ৯টার দিকে মাদ্রাসায় যায়। পরে দুপুর হয়ে গেলেও সুমাইয়া বাড়িতে ফিরে আসেনি। আত্মীয়স্বজন সম্ভব্য সব স্থানে খুঁজে তাকে না পেয়ে ১২ ফেব্রুয়ারি মঠবাড়িয়া থানায় সাধারণ ডায়রি করা হয়। মঠবাড়িয়া থানার ওসি মো: কামরুজ্জামান তালুকদার জিডির সত্যতা নিশ্চিত করে বলেন, দেশের সব থানায় রেডিও বার্তা পাঠানো হয়েছে। নিখোঁজ সুমাইয়াকে উদ্ধারের চেষ্টা চলছে।




Archives

Image
বরিশালে ভুয়া ডাক্তার ও ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা
Image
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত
Image
পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করানোয় রোগীর সঙ্গে দুর্ব্যবহার
Image
বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ৫টি স্থানে সিটি ও পৌর টোলের নামে অর্থ আদায়!
Image
পিরোজপুরে মোবাইলের আলোয় বাবার কবর খুঁড়লেন মেয়ে ও দুই বোন