Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২, ২০২৬ ১১:১২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের মঠবাড়িয়ায় এক ষাটোর্ধ্ব বৃদ্ধার ধর্ষণে স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা! 
Sunday April 12, 2020 , 11:55 pm
Print this E-mail this

অভিযুক্ত রুহুল আমিন গ্রেপ্তার, ধর্ষণের শিকার ওই ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়ায় এক ষাটোর্ধ্ব বৃদ্ধার ধর্ষণে স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের মঠবাড়িয়ায় সপ্তম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীকে (১২) ধর্ষণের পর স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগে রুহুল আমিন (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ধর্ষণের শিকার ওই ছাত্রী এখন সাত মাসের অন্তঃসত্ত্বা হওয়ার পর ভূক্তভোগি ছাত্রীর বাবা আজ রবিবার দুপুরে মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করলে পুলিশ বিকালে তুষখালী ইউনিয়নের জানখালী নতুন বাজার থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে। অভিযুক্ত রুহুল আমিন উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের মৃত. মফেজ উদ্দিনের ছেলে। সে জানখালী গ্রামের ছত্তার হাওলাদারের জামাতা প্রায় ৩৫ বছর ধরে জানখালী নতুন বাজার এলাকায় স্থায়ীভাবে বসবাস করছে। মামলা সূত্রে জানা যায়, ওই সপ্তম শ্রেণি পড়ুয়া ওই স্কুছাত্রীকে গত ৬-৭ মাস আগে পান কিনতে যাবার পথে রুহুল আমিন খাবারের প্রলোভন দেখিয়ে রাস্তার পাশের বাগানে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণের পর ওই ছাত্রীকে হুমকি দিয়ে বলে কাউকে বললে তোকে খুন করে ফেলবো। পরে গত শনিবার বিকালে অন্তঃসত্ত্বার বিষয়টি ওই স্কুলছাত্রীর পরিবারের নজরে আসলে ভূক্তভোগি মেয়েটি পরিবারের কাছে ঘটনাটি খুলে বলে। পরে আজ রবিবার দুপুরে থানায় এসে তার পরিবার মামলা দায়ের করে। মঠবাড়িয়া থানার বারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) আ জ ম মাসুদুজ্জামান মিলু বলেন, অভিযুক্ত রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে। ধর্ষণের শিকার ওই ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য পিরোজপুর সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে।




Archives

Image
বরিশাল বিমানবন্দরে চুরির চেষ্টা, ট্রলিসহ হাতেনাতে আটক ১
Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে