Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২, ২০২৬ ১১:৩৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রেমের ফাঁদে ফেলে এক কলেজছাত্রীকে ধর্ষণ ও ভিডিও, কলেজছাত্র গ্রেফতার! 
Tuesday September 17, 2019 , 7:53 pm
Print this E-mail this

পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রেমের ফাঁদে ফেলে এক কলেজছাত্রীকে ধর্ষণ ও ভিডিও, কলেজছাত্র গ্রেফতার!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের মঠবাড়িয়ায় এক কলেজছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দেয়ার অভিযোগে এক কলেজছাত্রকে গ্রেফতার করেছে পিরোজপুর ডিবি পুলিশ। শুক্রবার সকালে তাকে খুলনা থেকে গ্রেফতার করে মঠবাড়িয়া থানায় সোপর্দ করা হয়। গ্রেফতারকৃত আব্দুল আল মুবিন (১৯) উপজেলার সাফা বন্দরের নবী হোসেনের ছেলে। সে খুলনা পাবলিক কলেজের প্রথম বর্ষের ছাত্র। থানা সূত্রে জানা গেছে, উপজেলার সাফা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীকে কিশোর মুবিন দীর্ঘদিন ধরে কলেজে আসা যাওয়ার পথে কুপ্রস্তাব দিয়ে আসছিল। পরে মুবিন ওই ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে বিভিন্ন সময় কয়েকবার ধর্ষণ করে। এসময় তার বন্ধুদের সহযোগিতায় গোপনে ওই ধর্ষণের ভিডিও ধারণ করে বিভিন্ন মোবাইলে ছড়িয়ে দেয়। সম্প্রতি ভুক্তভোগী ওই ছাত্রীর বাবার কাছে ধর্ষণের ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছেড়ে দেয়ার ভয়ভীতি দেখিয়ে দুই লাখ টাকা দাবি করে। এ ঘটনায় শুক্রবার ওই ছাত্রীর বাবা বাদী হয়ে মঠবাড়িয়া থানায় মুবিনসহ তার সহযোগী আরও ছয় জনকে আসামি করে নারী-শিশু নির্যাতন ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। পরে শুক্রবার সাকালে ডিবি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মুবিনকে গ্রেফতার করে। মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আব্দুল্লাহ মামলার সত্যতা নিশ্চিত করে জানান, মুবিনকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।




Archives

Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা