পিরোজপুরের মঠবাড়িয়ায় মদিনা আইসক্রিম ফ্যাক্টরির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের মঠবাড়িয়ায় অস্বাস্থ্যকর পরিবেশ ও বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করায় মদিনা আইসক্রিম ফ্যাক্টরির মালিক কবির হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার উপজেলার সাপলেজা বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিপন বিশ্বাস ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে এ অর্থদন্ড দেন। সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস জানান, নিম্ন মানের উপকরণ, ক্ষতিকারক রাসায়নিক দ্রব্য রং, স্যাকারিন ও ফ্লেভার দিয়ে দীর্ঘদিন আইসক্রিম তৈরি করে আসছিল। গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে এসব ক্ষতিকারক দ্রব্য ধ্বংস করে কারখানায় তালা লাগিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় দেয়া হয়। উপজেলাব্যাপী এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানাগেছে।