Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২, ২০২৬ ৮:৫৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের মঠবাড়িয়ায় এক কলেজ ছাত্রীকে পিটিয়ে হাত ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষরা 
Wednesday May 8, 2019 , 12:17 pm
Print this E-mail this

পিরোজপুরের মঠবাড়িয়ায় এক কলেজ ছাত্রীকে পিটিয়ে হাত ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষরা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঘূর্ণিঝড় ফণীর আঘতে বিরোধীয় জমির পড়ে যাওয়া গাছের ডাল আনতে গিয়ে পিরোজপুরের মঠবাড়িয়ায় কলেজ ছাত্রী শারমীন আক্তার (১৭) কে পিটিয়ে হাত ভেঙ্গে দিয়েছে প্রতিবেশী প্রতিপক্ষ হামেদ মুন্সি ও তার ছেলে খলিল মুন্সি,জাফর মুন্সিসহ ৫/৬জন। এসময় ওই ছাত্রীর মা হেলেনা বেগমকেও মারধর করে। শনিবার সকালে উপজেলার বাদুরতলী গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ওই ছাত্রীর মা হেলেনা বেগম বাদি হয়ে গত সোমবার মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ দিলেও এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। আহত কলেজ ছাত্রী শারমীন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে ও তার মা হেলেনা বেগম প্রাথমিক চিকিৎসা নিয়েছে। আহত কলেজ ছাত্রী শারমীন উপজেলার সাপলেজা ইউনিয়নের বাদুরতলী গ্রামের এমাদুল হকের মেয়ে ও মঠবাড়িয়া মহিউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী ও হেলেনা বেগম এমাদুল হকের স্ত্রী। আহত কলেজ ছাত্রীর মা হেলেনা বেগম বলেন, আমাদের মা মেয়েকে পিটিয়ে আহত করার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ আসামি ধরছে না। মঙ্গলবার দুপুরে মামলার অসামী জাফরকে পুলিশ আটক করলেও রহস্যজনক কারনে তাকে ছেড়ে দিয়েছে। এ ব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।




Archives

Image
বরিশাল বিমানবন্দরে চুরির চেষ্টা, ট্রলিসহ হাতেনাতে আটক ১
Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে