Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২, ২০২৬ ৩:৪১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের নেছারাবাদে রোগীদের চিকিৎসাসেবা দিতে প্রস্তুত ‘ইমপ্যাক্ট জীবনতরী’ ভাসমান হাসপাতাল 
Saturday July 20, 2019 , 8:37 pm
Print this E-mail this

পিরোজপুরের নেছারাবাদে রোগীদের চিকিৎসাসেবা দিতে প্রস্তুত ‘ইমপ্যাক্ট জীবনতরী’ ভাসমান হাসপাতাল


নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের নেছারাবাদ উপজেলার রোগীরা হাত বাড়ালেই পাচ্ছেন ভাসমান হাসপাতাল। বৃহস্পতিবার বিকেলে উপজেলার সন্ধ্যা নদীর ছারছীনা এলাকায় হাসপাতাল এসে নোঙর করে। নদী বেষ্টিত উপজেলার নদী যখন রোগীদের হাসপাতালে যেতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তখন রোগীদের পাশে চিকিৎসাসেবা দিতে প্রস্তুত ‘ইমপ্যাক্ট জীবনতরী’ ভাসমান হাসপাতাল। ইতোমধ্যেই এ হাসপাতালের চিকিৎসাসেবা নিতে গ্রাম-গঞ্জ ছাড়াও ভিড় জমাতে শুরু করে দিয়েছে দূরদূরান্ত থেকে ছুটে আসা সর্বস্তরের মানুষ। প্রতিদিন ভোর ৬টা থেকে ওই স্থানে রোগী ভিড় করতে শুরু করে। রোগীদের বসার জন্য নদীর পাড়ে ভাসমান ওই হাসপাতালের পক্ষ থেকে অস্থায়ী ব্যবস্থা করা হয়েছে। রয়েছে টিকিট কাউন্টার। কাউন্টার ৫০ টাকা দিয়ে টিকেট কেটে সিরিয়াল করে রোগী দেখা হচ্ছে। সকাল নয়টা রোগীর সংখ্যা বুঝে অনেক সময় বিকাল পর্যন্ত চলে রোগী দেখার পালা। বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা এখানে চলে রোগীদের ব্যবস্থা পত্র। অবস্থা ভেদে নাক, কান, গলা অপারেশন, হাড়ভাঙা, ক্লাব ফুট (মুগুর পা) এবং ঠোঁট কাটা রোগীদের ভাসমান হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, এখানে প্রতন্ত্য অঞ্চলের মানুষ সল্প খরচে চিকিৎসা সেবা পাচ্ছে। মানুষের অনুরোধে এখানে আমরা হাসপাতাল নোঙর করেছেন। তারা জানান, এখানে নাক, কান ও গলা রোগের চিকিৎসা, জন্মগত মুগুর-পা, বাকা-পা, ঠোঁট কাটা, তালুকাটা চিকিৎসা ও অপারেশন করা হয়। বিশেষজ্ঞ সার্জন দ্বারা অতিব আধুনিক অপারেশন থিয়েটারে করা হয় প্রয়োজনীয় অপারেশন। জরুরী প্রয়োজনে সুদূর ঢাকা থেকে প্লেনে করে আসেন বিশেষজ্ঞ ডাক্তার।




Archives

Image
বরিশাল বিমানবন্দরে চুরির চেষ্টা, ট্রলিসহ হাতেনাতে আটক ১
Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে