প্রচ্ছদ » স্লাইডার নিউজ » পিরোজপুরের নাজিরপুর প্রেসক্লাবের তুহিন সভাপতি ও দেলোয়ার সাধারণ সম্পাদক
Saturday November 14, 2020 , 9:14 am
নবনির্বাচিত এই কমিটিকে বরিশাল মুক্তখবর পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন
পিরোজপুরের নাজিরপুর প্রেসক্লাবের তুহিন সভাপতি ও দেলোয়ার সাধারণ সম্পাদক
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : মো: ছিদ্দিকুর রহমান তুহিন (দৈনিক আজকের দর্পন) ও মো: তৌফিক ইসলাম দেলোয়ারকে (দৈনিক আমাদের কণ্ঠ) সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সর্ব সম্মতিক্রমে ও সিদ্ধান্ত অনুযায়ী এ কমিটি গঠন করা হয়। কমিটির নতুন সভাপতি মো: ছিদ্দিকুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন। কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মো: আক্রাম আলী ডাকুয়া (দৈনিক দিনকাল), সহ-সাধারণ সম্পাদক এবি তাওহীদ, অর্থ সম্পাদক মো: হাসানাত ডালিম (দৈনিক মানব জমিন), দপ্তর ও তথ্য সম্পাদক মো: আল-আমিন হাজরা (এফএনএস ও দৈনিক বাংলাদেশ সময়), সাহিত্য ও প্রচার সম্পাদক মো: মুজিবুর রহমান (দৈনিক পূর্বাঞ্চল) সহ ৪ জনকে কার্য নির্বাহী সদস্য করা হয়।
নবনির্বাচিত এই কমিটিকে বরিশাল মুক্তখবর পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন।