Current Bangladesh Time
শুক্রবার অক্টোবর ৩০, ২০২৬ ৫:৪৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালী সরকারি বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান 
Monday March 6, 2023 , 7:02 pm
Print this E-mail this

উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা প্রশাসক

পিরোজপুরের কাউখালী সরকারি বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালী সরকারি বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত। সোমবার বিকালে সরকারি বালিকা বিদ্যালয়ের আয়োজনে অত্র বিদ্যালয় মাঠে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন, কাউখালী সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম গিয়াস উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন-কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এড্যাভোকেট আব্দুস শহীদ। এসময় স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, রাজনৈতিক, শিক্ষক, শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমানকে বিদায় সংবর্ধনা দেয়া হয়। পরে পুরস্কার বিতরণ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।




Archives

Image
বরিশালে ভুয়া ডাক্তার ও ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা
Image
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত
Image
পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করানোয় রোগীর সঙ্গে দুর্ব্যবহার
Image
বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ৫টি স্থানে সিটি ও পৌর টোলের নামে অর্থ আদায়!
Image
পিরোজপুরে মোবাইলের আলোয় বাবার কবর খুঁড়লেন মেয়ে ও দুই বোন