|
“ইলিশ আমাদের জাতীয় মাছ, ঝাটকা ধরলে সর্বনাশ”-স্লোগানে এ আলোচনা সভা অুনষ্ঠিত
পিরোজপুরের কাউখালী উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে জনসচেনতামূলক সভা
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : “ইলিশ আমাদের জাতীয় মাছ, ঝাটকা ধরলে সর্বনাশ”-স্লোগানে পিরোজপুরের কাউখালী উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে মঙ্গলবার উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের ধাবড়ী বাজারে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মৎস্যজীবিদের নিয়ে জনসচেনতামূলক এক সভা অুনষ্ঠিত হয়। স্থানীয় ইউপি সদস্য রুস্তুম আলী সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সয়না রঘুনাথপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোঃ আবু সাঈদ, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা ফনি ভূষণ পাল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-কাউখালী নৌ পুলিশের ইনচার্জ এসএআই সাখাওয়াত হোসেন, ইউপি সদস্য ফিরোজ খান মিন্টু, মৎস্যজীবি নেতা ওয়াদুদ হাওলাদার, মৎস্যজীবি ইব্রাহিম হোসেন প্রমূখ।উপজেলা মৎস্য কর্মকর্তা তার বক্তব্যে বলেন, ইলিশ আমাদের জাতীয় মাছ, এ মাছকে রক্ষার জন্য নদীতে অবৈধ জাল ফেলাসহ ঝাটকা মাছ ধরা থেকে বিরত থাকতে হবে।

Post Views: ০
|
|