নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা’র হাতে এই সুরক্ষা সামগ্রী তুলে দেন এমপি’র ব্যক্তিগত কর্মকর্তা মো: আতিক জামান খোকন
পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনকে করোনা সংক্রমন প্রতিরোধে সুরক্ষা সামগ্রী বিতরণ
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র পক্ষ থেকে পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনকে করোনা সংক্রমন প্রতিরোধে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। এমপি’র ব্যক্তিগত তহবিল থেকে এ সুরক্ষা সামগ্রী মাস্ক, হ্যান্ড-গ্লাভস হস্তান্তর করা হয়। সম্প্রতি বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা’র হাতে এই সুরক্ষা সামগ্রী তুলে দেন এমপি’র ব্যক্তিগত কর্মকর্তা মো: আতিক জামান খোকন। এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা জেপির সাধারণ সম্পাদক শাহ আলম নসু, ইউ পি চেয়ারম্যান এলিজা সাইদ, উপডজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রিপন চন্দ্র ভদ্র, উপজেলা জেপি’র সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম তালুকদার।