Current Bangladesh Time
রবিবার নভেম্বর ১, ২০২৬ ৭:০১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে ৫ কেজি গাঁজাসহ পিতা-পুত্র গ্রেফতার 
Tuesday November 24, 2020 , 3:24 pm
Print this E-mail this

মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে, আসামীদেরকে পিরোজপুর জেল হাজতে প্রেরণ

পিরোজপুরের কাউখালীতে ৫ কেজি গাঁজাসহ পিতা-পুত্র গ্রেফতার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীতে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী পিতা-পুত্রকে গ্রেফতার করেছে কাউখালী থানা পুলিশ। পুলিশ সূত্রে, উপজেলার চিরাপাড়া গ্রামের আলম হাওলাদার (৫০) ও তার পুত্র নাসিম ওরফে রেজাউল (২০) দীর্ঘদিন যাবৎ পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানার ওসি মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে সোমবার গভীর রাতে চিরাপাড়া বেইলী ব্রীজ সংলগ্ন আসামী আলম হাওলাদার এর বাড়ীর রান্না ঘরের ১০ ফুট দূরে বালুর নীচে রাখা তিনটি সুইটি বিস্কুটের টিনের মধ্যে থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করে। আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে, যার নং : ১২, তারিখ : ২৪-১১-২০২০ ইং। মঙ্গলবার সকালে আসামীদেরকে পিরোজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগেও নাসিম ওরফে রেজাউল এর বিরুদ্ধে কাউখালী থানায় মাদক দ্রব্য আইনে দুইটি মামলা রয়েছে।




Archives

Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা
Image
বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মো: জসিম উদ্দিন
Image
বরিশাল কাউনিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক