Current Bangladesh Time
শনিবার অক্টোবর ৩১, ২০২৬ ১২:১৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে ৪ লাখ টাকার অবৈধ জাল উদ্ধার 
Wednesday November 9, 2022 , 2:08 pm
Print this E-mail this

সন্ধ্যা ও কচা নদীতে বাংলাদেশ নৌ পুলিশ ও মৎস্য বিভাগের যৌথ অভিযান

পিরোজপুরের কাউখালীতে ৪ লাখ টাকার অবৈধ জাল উদ্ধার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালী উপজেলার সন্ধ্যা ও কচা নদীতে মঙ্গলবার দিনব্যাপী বাংলাদেশ নৌ পুলিশ ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে ৩৩ টি অবৈধ জাল উদ্ধার করা হয়। জাল গুলির মধ্যে রয়েছে চায়না দুয়ারী ২২ টি ও রিং জাল ১৮ টি। উপজেলা মৎস্য কর্মকর্তা ফনি ভূষণ পাল জানান, অবৈধ জালের আনুমানিক মূল্য প্রায় ৪ লক্ষ টাকা। অবৈধ জাল দিয়ে মাছ ধরার অপরাধে ২ জেলেকে ৫০০ টাকা করে ১০০০ টাকা জরিমানা করা হয়। পরে বুধবার সকালে উদ্ধারকৃত জালগুলি উপজেলার মাঠে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ সময় উপস্থিত ছিলেন-কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ খালেদা খাতুন রেখা, উপজেলা মৎস্য কর্মকর্তা ফনি ভূষণ পাল।




Archives

Image
বরিশালে ভুয়া ডাক্তার ও ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা
Image
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত
Image
পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করানোয় রোগীর সঙ্গে দুর্ব্যবহার
Image
বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ৫টি স্থানে সিটি ও পৌর টোলের নামে অর্থ আদায়!
Image
পিরোজপুরে মোবাইলের আলোয় বাবার কবর খুঁড়লেন মেয়ে ও দুই বোন