|
শ্রী গুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের শিষ্য ও ভক্তবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত
পিরোজপুরের কাউখালীতে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ভাইস চেয়ারম্যানের মতবিনিময়
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ভাইস চেয়ারম্যান সুব্রত পালের সাথে শ্রী গুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের শিষ্য ও ভক্তবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রম কাউখালীতে পিরোজপুর জেলা কমিটির আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অথিথি হিসেবে উপস্থিত ছিলেন-ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টি ভানু লাল দে, বিশেষ অতিথি ট্রাষ্টি সুরঞ্জিত দত্ত লিটু, গৌরাঙ্গ চন্দ্র দে, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ, ভোলা জেলার সভাপতি মতি প্রিয়াংকা সিকদার, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ, পিরোজপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক গোপাল বসু, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ, পিরোজপুর জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও আটঘর কুড়িয়ানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিঠুন হালদার, মিঠুন হালদার, সঞ্জয় দাস, দেবাশীষ দাস প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শ্রী গুরু সংঘ কাউখালি পিরোজপুরের সভাপতি জগন্নাথানন্দ সরস্বতী মহারাজ। এই সময়ে আরও উপস্থিত ছিলেন-বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ বরিশাল মহানগর‘র সাংগঠনিক সম্পাদক স্বপন কর, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, বরিশাল মহানগর সাধারণ সম্পাদক রনজিৎ সেন গুপ্ত , তাপস কর্মকারসহ নেতৃবৃন্দ। সভা শেষে সুব্রত পাল পিরোজপুরের বিভিন্ন স্থান পরির্দশন করেন।

Post Views: ০
|
|