Current Bangladesh Time
রবিবার সেপ্টেম্বর ২৭, ২০২৬ ২:২৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন 
Monday April 20, 2026 , 6:51 pm
Print this E-mail this

শিশুদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে নিয়মিত টিকাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ

পিরোজপুরের কাউখালীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। সোমবার (এপ্রিল ২০) সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ কর্মসূচির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ সুব্রত কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি ডাঃ অমৃতা সরকার, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ আরিফুর রহমান, উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন-স্বাস্থ্য পরিদর্শক মোঃ শহিদুল ইসলাম, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, এম পি ইপিআই এবিএম আনিসুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ সুব্রত কর্মকার বলেন, হাম ও রুবেলা একটি সংক্রামক রোগ, যা শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এ টিকাদান কর্মসূচির মাধ্যমে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের নিরাপদ রাখা সম্ভব হবে। উপজেলার ১২১ টি টিকাদান কেন্দ্রে নির্ধারিত সময়সূচি অনুযায়ী এ কার্যক্রম চলবে। সকল অভিভাবকদের তাদের শিশুদের নির্ধারিত কেন্দ্রে নিয়ে এসে টিকা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, শিশুদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে নিয়মিত টিকাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এ ক্যাম্পেইন সফল করতে সবার সহযোগিতা কামনা করা হয়।




Archives

Image
বরিশালে কিন্ডারগার্টেন শিক্ষকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রশিক্ষণ
Image
বরিশালে গোপন বৈঠকে পুলিশের হানা, আটক ১২
Image
বরিশালে আ.লীগের ঝটিকা মিছিল, চাপে পুলিশ
Image
জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক
Image
বরিশালে চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, রুটি-চা নিয়ে ছুটে এল মেয়ে