Current Bangladesh Time
শুক্রবার অক্টোবর ৩০, ২০২৬ ১০:২২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে সড়ক দূর্ঘটনায় রিক্সাচালকের মৃত্যু 
Thursday December 15, 2022 , 1:41 pm
Print this E-mail this

তদন্ত করে মৃত্যুর কারণ বলা যাবে-ওসি মো: বনি আমিন হাওলাদার

পিরোজপুরের কাউখালীতে সড়ক দূর্ঘটনায় রিক্সাচালকের মৃত্যু


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীতে সড়ক দূর্ঘটনায় মো: আলিম হোসেন হাওলাদার (৫৮) নামের এক রিক্সাচালকের মৃত্যু হয়েছে। নিহত ওই রিক্সাচালক উপজেলার সদর ইউনিয়নের আয়রন গ্রামের মৃত শেরজান আলী হাওলাদারের ছেলে। বুধবার (ডিসেম্বর ১৪) সকাল ১০টার দিকে তাঁকে সড়কের পাশ থেকে মৃত্যু অবস্থায় উদ্ধার করা হয়। নিহতের ভাই আল-আমীন হাওলাদার জানান, ওই দিন সকাল ১০টার দিকে উপজেলার নৈকাঠী সড়কের বিড়াল ঝুড়ি কালভার্টের পাশে স্থানীয়রা তাঁকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত্যু বলে ঘোষণা করেন। তিনি আরো জানান, ওই দিন সকালে তাঁর ভাই রিক্সা চালাতে বাড়ি থেকে বের হন। তাঁকে সেখানে আহত অবস্থায় পাওয়ার খবর মোবাইল ফোনের মাধ্যমে শুনে পরিবারের লোকজন সেখানে যান। সেখানে থাকা একটি কালভার্টের পাশেই তাঁর চালানো বৈদ্যুতিক চার্জের রিক্সাটি ভাঙ্গাচুড়া অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, কোন গাড়ির ধাক্কায় তাঁর রিক্সাটি ভেঙ্গে গেছে ও আঘাতে তাঁর মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার ইমামউদ্দিন আহম্মেদ জানান, তাঁকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো। কাউখালী থানার অফিসার ইন চার্জ (ওসি) মো: বনি আমিন হাওলাদার জানান, খবর শুনে সেখানে পুলিশপাঠানো হয়েছিলো। গাড়ি চাপায় রিক্সাটি গাছের সাথে ধাক্কায় তাঁর মৃত্যু হতে পারে। বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত করে মৃত্যুর কারণ বলা যাবে।




Archives

Image
বরিশালে ভুয়া ডাক্তার ও ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা
Image
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত
Image
পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করানোয় রোগীর সঙ্গে দুর্ব্যবহার
Image
বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ৫টি স্থানে সিটি ও পৌর টোলের নামে অর্থ আদায়!
Image
পিরোজপুরে মোবাইলের আলোয় বাবার কবর খুঁড়লেন মেয়ে ও দুই বোন