মো : সজিব হোসেন ফরাজী : প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন গ্রেড প্রস্তাব অর্থমন্ত্রণালয়ে নাকচ হওয়ার প্রতিবাদে পিরোজপুরের কাউখালীতে শিক্ষকদের মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকালে কাউখালী উপজেলা পরিষদ চত্বওে ঘন্টাব্যাপী মানববন্ধ করেন। এসময় শিক্ষকরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন প্রস্তাব অর্থমন্ত্রণালয়ে নাকচ করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যাক্ত করে সহকারি শিক্ষকদের ১১তম গ্রেডে ও প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন নির্ধারণের দাবি জানান। মানববন্ধন শেষে কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়ের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন-শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো: হাবিবুল্লাহ ফকির, যুগ্ম সম্পাদক লিটন কৃষ্ণ কর, শিক্ষক নেতা মো: আল মামুন, মেহেরুন্নেছা আক্তার ও হুমায়ূন কবীর প্রমূখ। মানববন্ধনে উপজেলা নারী ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার হাদিয়া, সদও ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিল্টন, ইউপি চেয়ারম্যান মাহমুদ খান খোকন, মহিলা পরিষদ নেত্রী সুনন্দা সমদ্দার ও মাধ্যমিক শিক্ষক সিমিতির সভাপতি কিরন চন্দ্র হালদার সংহতি জানান। শেষে প্রাথমিক শিক্ষকদের বেতন গ্রেড নির্ধারণী প্রস্তাব অনুমোদনসহ ৭ দফা দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।