Current Bangladesh Time
শনিবার অক্টোবর ৩১, ২০২৬ ৭:০১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে লকডাউনে বিয়ের আয়োজন : বর-কনের পরিবারকে জরিমানা 
Wednesday July 28, 2021 , 8:31 pm
Print this E-mail this

ইউএনও স্যারের নির্দেশে এই প্রতিকুল আবহাওয়ার মধ্যে সরকারী নির্দেশ প্রতিপালন করার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি

পিরোজপুরের কাউখালীতে লকডাউনে বিয়ের আয়োজন : বর-কনের পরিবারকে জরিমানা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীতে বুধবার লকডাউনে বিয়ের আয়োজন করায় বর ও কনের পরিবারকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। জানা যায়, উপজেলার আমরাজুড়ী ইউনিয়নে বাল্য বিবাহের সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ খালেদা খাতুন রেখার নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি বুধবার দুপুরে আমরাজুড়ীর ইউনিয়নের আশোয় গ্রামে কনের বাড়ীতে গিয়ে উপস্থিত হয়ে বাল্য বিবাহের প্রমানের জন্য জন্ম সনদ অনলাইনে যাচাই করে সঠিক পায়। কিন্তু কঠোর লকডাউনের মধ্যে বিয়ের আয়োজন করায় বরের পিতা ও কনের পিতাকে পৃথক দুইটি মামলায় মোট তিন হাজার টাকা জরিমানা করা হয়। পরে বর পক্ষকে তাদের বাড়ীতে ফেরৎ পাঠিয়ে দেয়া হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জান্নাত আরা তিথি। এ ব্যাপারে জান্নাত আরা তিথি বলেন, ইউএনও স্যারের নির্দেশে এই প্রতিকুল আবহাওয়ার মধ্যে সরকারী নির্দেশ প্রতিপালন করার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। কঠোর লকডাউনের মধ্যে বিয়ের অনুষ্ঠান আয়োজন করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করে তাদেরকে ফেরৎ পাঠানো হয়েছে।




Archives

Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা
Image
বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মো: জসিম উদ্দিন
Image
বরিশাল কাউনিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক