Current Bangladesh Time
রবিবার নভেম্বর ১, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে র‌্যাব-৮’র অভিযানে এক মাদক ব্যবসায়ী আটক 
Friday August 7, 2020 , 8:15 pm
Print this E-mail this

৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার, কাউখালী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের

পিরোজপুরের কাউখালীতে র‌্যাব-৮’র অভিযানে এক মাদক ব্যবসায়ী আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল র‌্যাব-৮’র অভিযানে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আজ শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টা ৫০ মিনিটে পিরোজপুরের কাউখালী রকেট ঘাট এলাকা থেকে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিল সহ মো: রফিকুল ইসলাম নয়ন (৪০) কে আটক করা হয়। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম (১) মোঃ রফিকুল ইসলাম নয়ন (৪০), পিতাঃ খান মোতাহার হোসেন, সাং-উত্তর তারাবুনিয়া, থানাঃ রাজাপুর, জেলাঃ ঝালকাঠি বলে জানায়। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে কাউখালী থানাধীন কাউখালী রকেট ঘাটস্থ শাহীন হোটেলের সামনে কয়েক জন ব্যক্তি মাদক জাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় করছেন। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দলটি শুক্রবার সকালে ঘটনাস্থলে পৌঁছলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা মো: রফিকুল ইসলাম নয়নকে আটক করেন। পরবর্তিতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মো: আব্বাস আলী বাদী হয়ে কাউখালী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।




Archives

Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা
Image
বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মো: জসিম উদ্দিন
Image
বরিশাল কাউনিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক